দেশে এক ধাক্কায় সংক্রমণ কমল ১২ শতাংশ, কিন্তু চিন্তা মৃত্যুর সংখ্যা নিয়ে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ওমিক্রনের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে দেশের করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার জন। যা গতকালের তুলনায় ১২ শতাংশ কম। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও ক্রমশ বাড়ছে। তবে, নতুন করে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা।

আরও পড়ুনঃ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক রোগীর

করোনার ওমিক্রন স্ট্রেনের মৃত্যুহার ডেল্টার তুলনায় অনেকটাই কম হওয়ার কথা। কিন্তু গত কয়েকদিনে মৃতের সংখ্যা বৃদ্ধিটা সামান্য চিন্তায় রাখবে। পরিসংখ্যান বলছে, দেশের অধিকাংশ বড় রাজ্যেই কমছে আক্রান্তের সংখ্যা। তবে, সব রাজ্যেই মৃতের সংখ্যাটা ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৭১ জনের। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটা বেশি।

দেশে এক ধাক্কায় সংক্রমণ কমল ১২ শতাংশ, কিন্তু চিন্তা মৃত্যুর সংখ্যা নিয়ে

এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯৩ হাজার ১৯৮ জন। বর্তমানে পৃথিবীর সব থেকে বেশি করোনা আক্রান্তের দেশ আমেরিকা। এর পরই রয়েছে ভারত। ভারতে এখনও পর্যন্ত মোট চার কোটি আট লক্ষ ৫৮ হাজার ২৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা মোট আক্রান্তের ৪.৯১ শতাংশ।

দেশে এক ধাক্কায় সংক্রমণ কমল ১২ শতাংশ, কিন্তু চিন্তা মৃত্যুর সংখ্যা নিয়ে

দেশে এক ধাক্কায় সংক্রমণ কমল ১২ শতাংশ, কিন্তু চিন্তা মৃত্যুর সংখ্যা নিয়ে

দেশে এই মুহূর্তে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২০ লক্ষ চার হাজার ৩৩৩ জন। অপর দিকে এখনও পর্যন্ত দেশে মোট ১৬৫ কোটি চার লক্ষ ৮৭ হাজার ২৬০ টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট টিকা প্রাপকের সংখ্যা ৫৬ লক্ষ ৭২ হাজার ৭৬৬ জন। প্রসঙ্গত ভারতে প্রথম ও দ্বিতীয় টিকাকরণের পাশাপাশি জোরকদমে চলছে বুস্টার টিকা দেওয়ার কাজও।

দেশে এক ধাক্কায় সংক্রমণ কমল ১২ শতাংশ, কিন্তু চিন্তা মৃত্যুর সংখ্যা নিয়ে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত