পরপর ৩ দিন কমল দেশে করোনা আক্রান্তের সংখ্যা, আশা জাগাচ্ছে সুস্থতার হারও

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পরপর ৩ দিন কমল করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবারের থেকে ১০ হাজারেরও বেশি কম আক্রান্ত হয়েছে দেশে। যদিও এদিন মৃতের সংখ্যা ফের বেড়েছে। ২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি মৃত্যু হয়েছে দেশে। কিন্তু আশা জাগাচ্ছে সুস্থতার হার।

আরও পড়ুনঃ রবিবার থেকে ফের ভক্তদের জন্য বন্ধ হল কালীঘাট মন্দির

এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৮৪.২ শতাংশ। সেটাও আশাপ্রদ।বিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ২৮৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের। করোনা থেকে দেশে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ০৭ লক্ষ ৯৫ হাজার ৩৩৫ জন।

দেশের একাধিক রাজ্যে পূর্ণ বা আংশিক লকডাউন ও কড়া বিধিনিষেধ আরোপের জন্যই এই সুফল ধীরে ধীরে মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ১৮ হাজার ৪৫৮ জন। অপরদিকে, দেশের ১৮ কোটি ২২ লক্ষ ২০ হাজার ১৬৪ জন ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর