নজরবন্দি ব্যুরোঃ ফের দিল্লি ক্যাপিটালস এ করোনার থাবা। ইতিমধ্যেই সাপোর্ট স্টাফ ৬ জন করোনা আক্রান্ত দিল্লি শিবিরে। আর এবার খবর এলো দিল্লির কোচ রিকি পন্টিং থাকতে পারবেন না শুক্রবার রাজস্থান রয়েলসের বিরুদ্ধে ম্যাচে। তার কারণ সেই করোনা। সূত্রের খবর রিকি পন্টিংয়ের পরিবারের কেউ একজন কোভিড পজেটিভ।
আরও পড়ুনঃ আমি জানি আমি যোগ্য ছিলাম অধিনায়ক হবার, BCCI এর দ্বিচারিতা নিয়ে বিস্ফোরক ভাজ্জি
আর সেই কারণেই আগামী ম্যাচে ডাগআউটে দেখা যাবেনা দিল্লির কোচ কে। গতকাল এবং আজকের দিল্লির সমস্ত ক্রিকেটার সাপোর্ট স্টাফ এবং তার পরিবারের সদস্যদের র্যাপিড টেস্ট করা হয়। সেখানে পন্টিংয়ের পরিবারের একজন সদস্যের ফল পজেটিভ আসে।

তবে পন্টিংয়ের রিপোর্ট নেগেটিভ। কিন্তু পরিবারের কাছে থাকার জন্য পন্টিংকে থাকতে হবে হোটেলের কোয়ারেন্টাইনেই। পন্টিং ডাগআউটে না থাকায় তাঁর জায়গায় কাজ করবেন দলের সহকারী কোচ প্রভিন আমরে, অজিত আগারকার, জেমস হোক এবং শেন ওয়াটসন।

ফের করোনার থাবা দিল্লি ক্যাপিটালসে, এবার দলের সাথে থাকতে পারবেন না কোচ পন্টিং
ইতিমধ্যেই দিল্লির দুই বিদেশি ক্রিকেটার টিম সেইফার্ট এবং মিচেল মার্শের করোনা ধরা পড়েছে। এ ছাড়াও চার সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত। দু’দিন আগে পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ অল্পের জন্য বাতিল হতে হতে বেঁচে গিয়েছে। তবে এই ভাবে চলতে থাকলে টুর্নামেন্টের শেষ অবধি কি হবে সে নিয়ে বেশ চিন্তাই IPL কমিটি ও দিল্লি দল।




