COVID-19 in India: লক্ষের ঘর পার দেশে দৈনিক কোভিড সংক্রমণ, বাড়ছে ওমিক্রনও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দ্রুত গতিতে বাড়ছে দেশে কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে শুক্রবার লক্ষের ঘর পার দেশে দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,১৭,১০০ জন। মাত্র আট দিনে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ল ১১ গুণ। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও।

আরও পড়ুনঃ ১০০ টেস্টে ২৫ জন আক্রান্ত, করোনা জ্বরে বুঁদ রাজ্য! দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। মোট মৃতের সংখ্যা ৪,৮৩,২৭৮ জন। মৃত্যুর নিরিখে দেশে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১৯ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ৮৫,৯৬২। সুস্থ হয়েছেন ৩০,৮৩৬ জন।

সর্বাধিক আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬,২৬৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন  ১৫,৪২১ জন। তামিলনাড়ুতে একদিনে আক্রান্তের সংখ্যা ৬,৯৮৩। রাজধানী দিল্লীতে একদিনে আক্রান্তের সংখ্যা ১৫,০৯৭ জন। কর্ণাটকে আক্রান্তের ৫,০৩১ জন।

লক্ষের ঘর পার দেশে দৈনিক কোভিড সংক্রমণ, চিন্তার কারণ নতুন ভেরিয়েন্ট 

লক্ষের ঘর পার দেশে দৈনিক কোভিড সংক্রমণ, চিন্তার কারণ নতুন ভেরিয়েন্ট 
লক্ষের ঘর পার দেশে দৈনিক কোভিড সংক্রমণ, চিন্তার কারণ নতুন ভেরিয়েন্ট

এই মুহুর্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩,০০৭ জন। মহারাষ্ট্রে করোনার নতুন ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৮৭৬ জন। যেভাবে প্রতিদিন ওমিক্রন আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বাড়ছে তাতে ভ্রু কুঁচকেছে আম জনতার। দিল্লীতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৬৫। দিল্লি, মুম্বইয়ের পাশাপাশি চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালুরু শহরগুলিতে বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর