রাষ্ট্রসংঘের দরবারে ধাক্কা খেল কোভ্যাক্সিন, স্থগিতাদেশ নেমে আসল সরবরাহে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত বছরের মাঝামাঝি সময় থেকেই বিশ্বজুড়ে কোভ্যাক্সিন পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল ভারত বায়োটেক। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সবুজ সঙ্কেত মিলতেই একাধিক দেশে এই ভ্যাক্সিনের সরবরাহ শুরু করে ভারত বায়োটেক। তবে এবার রাষ্ট্রসংঘের দরবারে ধাক্কা খেল কোভ্যাক্সিন। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে চিকিৎসা মহলে।

আরও পড়ুনঃ Sourav Ganguly: ও প্রচণ্ড পরিশ্রম করে, কার সম্পর্কে বললেন সৌরভ?

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে রাষ্ট্রসংঘের দরবারে এই টিকা সরবরাহে জারি হল নিষেধাজ্ঞা। তবে এখানেই শেষ নয়। জানা গিয়েছে, বিশ্বের যে সমস্ত দেশগুলিতে এই ভ্যাকসিন প্রেরন করা হয়েছে, সেই দেশগুলিকেও বিশেষ ব্যবস্থার নির্দেশ প্রদান করা হয়েছে। কিন্তু কেন এই নির্দেশিকা?

এই নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। বলা হয়েছে, ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিনে বেশকিছু ত্রুটি দেখা দিয়েছে। তবে কী ধরনের ত্রুটি তা প্রকাশ্যে না আনা হয়নি। সে কারণে রাষ্ট্রসংঘের মাধ্যমে পৃথিবীর যে সমস্ত দেশে এই ডোজটি সরবরাহ হতো তা আপাতত বন্ধ রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি যেসমস্ত দেশ আলাদা করে এই ভ্যাকসিন কিনেছে তাদের ও সতর্ক করা হয়েছে।

রাষ্ট্রসংঘের দরবারে ধাক্কা খেল কোভ্যাক্সিন,বন্ধ হল সরবরাহ 

covaxin: No impact on efficacy and safety of Covaxin: Bharat Biotech after WHO suspension - The Economic Times
রাষ্ট্রসংঘের দরবারে ধাক্কা খেল কোভ্যাক্সিন, স্থগিতাদেশ নেমে আসল সরবরাহে

তাহলে আদৌ কী সুরক্ষিত এই কোভ্যাক্সিন? এই নিয়ে হুয়ের তরফে বলা হয়, কোভ্যাক্সিনের গুনগত মান নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ আস্থা আছে তাদের সকলের। এটি সম্পূর্ণ ভাবেই সুরক্ষিত। সেজন্য ভারত বায়োটেকের তরফে বিশেষ বিবৃতি দিয়ে জানানো হয়,  এতদিন যারা এই টিকা পেয়েছেন তাদের চিন্তার কোনো কারন নেই। বর্তমানে এতে কিছু ত্রুটি দেখা দেওয়ায় তা সমাধান করে ফের সরবরাহ চালু করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত