একাধিক প্রজাতির স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরী কোভ্যাক্সিন, দেশবাসীকে স্বাস্তি দিয়ে জানালো ICMR

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একাধিক প্রজাতির স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরী কোভ্যাক্সিন, মারণ ভাইরাস করোনা এখন হুহু করে বাড়ছে দেশে। প্রতিদিন লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে এই রোগে। আর এই মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ে দেশে এখন সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের অভাব। অপর দিকে দেশ জুরে চলছে টিকা করণের কর্মসূচি কিন্তু টিকা নেবার পরেও অনেকের করোনা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ শেষযাত্রায় শঙ্খ ঘোষ, ‘তোপধ্বনি’ ছাড়াই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শুরু কবির শেষকৃত্য।

আর এই পরিস্থিতিতে স্বস্তির খবর শোনাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। ICMR জানাচ্ছে, করোনা ভাইরাসের একাধিক প্রজাতির বিরুদ্ধে লড়াই চালাতে পারবে কোভ্যাক্সিন।তৃতীয় অন্তর্বর্তীকালীন বিশ্লেষণে দেখা গিয়েছে, ভ্যাকসিন ৭৮% কার্যকর। সাম্প্রতিক এক সমীক্ষা উল্লেখ করে ICMR এর চিকিত্স ক সমীরণ পন্ডা দাবি করেন, ভারত বায়োটেক এবং আইসিএম্আর-এর যৌথ উদ্যোগে উত্পা দিত কোভ্যাকসিন দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে কার্যকরী ।

একাধিক প্রজাতির স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরী কোভ্যাক্সিন, তিনি আর বলেন দ্বিতীয় ঢেউয়ের অন্যতম কারণ ডাবল মিউটেন্ট ভাইরাস। সেই মিউটেশনকে প্রতিরোধ করছে কোভ্যাকসিন। তবে সেই ভারতীয় স্ট্রেন নয়, ইউকে, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার স্ট্রেনকেও প্রতিরোধ করছে এই টিকা। উল্লেখ্য এই বছরের জানুয়ারি মাস থেকে দেশে টিকাকরণ শুরু হয়েছে।

এই মুহূর্তে ভারতে অক্সফোর্ডের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কো-ভ্যাক্সিন এই দুটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি-কেও ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে, দেশের তৈরি ভ্যাকসিন নিয়ে যে আশার বাণী শোনাল ICMR, তা উল্লেখযোগ্যই বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন