নজরবন্দি ব্যুরো: দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতকে। মঙ্গলবার থেকে দিল্লির তিহাড় জেলের বাসিন্দা হতে চলেছেন তিনি। তাঁকে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুনঃ কেন্দ্রের বঞ্চনা, আগামী ২৯ এবং ৩০ মার্চ ধর্নায় বসতে চলেছেন মমতা

গরুপাচারকাণ্ডের তদন্তের গত ৭ মার্চ কেষ্টকে দিল্লি নিয়ে গিয়েছিলেন ইডির গোয়েন্দারা। তার পর থেকে ইডি হেফাজতেই ছিলেন অনুব্রত মণ্ডল। এই মামলায় গ্রেফতারির পর তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন ও হিসাবরক্ষক মণীশ কোঠারি।

এ বার সেখআনে গেলেন অনুব্রতও। অনুব্রতকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি ৩ এপ্রিল। সে দিন আদালতে হাজির করানো হবে বীরভূমের তৃণমূল নেতাকে।
এবার কেষ্ট চললেন তিহাড়, ১৩ দিনের জেল হেফাজত দিল আদালত

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি অনুব্রতের আবেদনের ভিত্তিতে মামলার শুনানি ছিল দিল্লি হাই কোর্টে। কিন্তু ওই দিন শুনানি হয়নি। এক মাস পিছিয়ে গিয়ে ১৭ মার্চ শুনানির দিন ধার্য হয়েছিল। সেই শুনানিও পিছিয়ে যায়। মঙ্গলবারের জেল হেফাজতের নির্দেশের ফলে অনুব্রতের নতুন ঠিকানা তিহাড় জেল।



