নজরবন্দি ব্যুরোঃ মারাদোনার দেহ সংরক্ষণের নির্দেশ আর্জেন্টিনার বিশেষ আদালতের। মৃত্যুর পরেও তাঁকে নিয়ে যেত টানাপোড়েন শেষ হতে চাইছে না। ‘সংরক্ষিত’ রাখতে হবে ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার মরদেহ। এবার এমনই নির্দেশ দিল আর্জেন্টিনার একটি আদালত। গত মাসে গােটা বিশ্বকে কাঁদিয়ে ৬০ বছর বয়সেই বিদায় নেন বাঁ-পায়ের ম্যাজিশিয়ান। তারপর থেকেই তাঁর সম্পত্তির ভাগাভাগি নিয়ে শুরু হয় জলঘােলা।
আর পড়ুনঃ১৮ দিনেই ১ কোটি দুয়ারে সাহায্যের হাত নিয়ে পৌঁছল মমতা সরকার।
এরই মধ্যে এক যুবতী মারাদোনাকে নিজের বাবা বলে দাবি করে বসেন। ফলে সম্পত্তির ভাগ নিয়ে পরিস্থিতি আরও জটিল হয়। সেই পরিপ্রেক্ষিতেই আর্জেন্টিনার আদালত জানায়, বাবা-মেয়ের সম্পর্ক প্রমাণের জন্য প্রয়াত মারাদোনার DNA নমুনা জমা দিতে হবে। আর সেই কারণেই তাঁর মরদেহ সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এক স্ত্রীয়ের থেকে দুই কন্যা সন্তানের বাবা হয়েছিলেন মারাদোনা। কিন্তু তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জানা যায়, কন্ট্রোভার্সি কিংয়ের আরও ছ’টি ছেলে-মেয়ে রয়েছে।
কিন্তু কিংবদন্তির প্রয়াণের পর তাঁকে বাবা বলে দাবি করেন বছর পঁচিশের মগালি গিল। যাঁর বিষয়ে এর আগে শােনা যায়নি কখনও। তাঁর দাবি, বছর দুয়েক আগে তাঁর মা তাঁকে জানান, মারাদোনা তাঁর বাবা হলেও হতে পারেন। মারাদোনা সত্যিই তাঁর বাবা কি না, এরপরই তা জানতে আগ্রহী হয়ে ওঠেন গিল। সােশ্যাল মিডিয়ায় ভিডিও পােস্ট করেও সে আবেদন জানিয়েছিলেন তিনি। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর মারাদোনার প্রয়াণের পর তাঁকে বুয়েন্স আইরেসের একটি সমাধিস্থলে সমাধিস্ত করা হয়।
মারাদোনার দেহ সংরক্ষণের নির্দেশ আর্জেন্টিনার বিশেষ আদালতের। কিন্তু ৩০ নভেম্বর আদালত জানিয়ে দেয়, প্রয়ােজনীয় ফরেনসিক টেস্ট না হওয়া পর্যন্ত তাঁকে সমাধিস্ত করা যাবে না। এবার আদালতের নয়া নির্দেশে নতুন করে তৈরি হল জটিলতা। তবে কি কবর থেকে বের করা হবে মৃতদেহ? ওঠে প্রশ্ন। যদিও শােনা যাচ্ছে, মারাদোনার আইনজীবী জানিয়েছেন, কিংবদন্তির DNA নমুনা আগে থেকেই সংগৃহীত আছে। তাই তাঁকে মাটি খুঁড়ে বের করার প্রয়ােজন হবে না।



