ফের ইতিহাস গড়ল ভারত, দেশের বৃহত্তম LVM3 রকেট উৎক্ষেপণ ইসরোর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা রবিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ৩৬টি উপগ্রহ সহ ভারতের বৃহত্তম লঞ্চ ভেহিকেল মার্ক-৩ (LVM3) রকেট সফলভাবে উৎক্ষেপণ করে।

আরও পড়ুনঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন, রাস্তাশ্রী প্রকল্পে ১২ হাজার কিলোমিটার রাস্তা হবে রাজ্যে

18 17

ওয়ানওয়েব ইন্ডিয়া-২ মিশনের সফল উৎক্ষেপণটি লাইভ স্ট্রিম করা হয়েছিল ইসরোর ইউটিউব চ্যানেল থেকে। ৪৩.৫ মিটার লম্বা রকেটের উত্তোলনটি সকাল ৯ টায় হয়েছিল। ৫৮০৫ কেজি ওজনের ৩৬টি প্রথম প্রজন্মের স্যাটেলাইটগুলি প্রায় ৮৭.৪ ডিগ্রি বাঁক সহ ৪৫০ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে।

20 16

এর আগে ২০২২ সালে অক্টোবর মাসে ৩৬ টি বিদেশি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল ইসরোর রকেট। এবার ফের সফল উৎক্ষেপণ।

ফের ইতিহাস গড়ল ভারত, দেশের বৃহত্তম LVM3 রকেট উৎক্ষেপণ ইসরোর

19 18

নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (এনএসআইএল) এর সঙ্গে লো-আর্থ অরবিটে ৭২টি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি বাণিজ্যিক চুক্তির অধীনে নেটওয়ার্ক অ্যাক্সেস অ্যাসোসিয়েটস লিমিটেড, ইউনাইটেড কিংডমের (ওয়ানওয়েব গ্রুপ কোম্পানি) এটি ছিল দ্বিতীয় মিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর