নজরবন্দি ব্যুরোঃ গত এপ্রিলের দিকে ফের শক্তি বাড়িয়েছিল মারন করোনা ভাইরাস, যারফলে মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছিল এই জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট। সেইসময় জানানো হয়েছিল পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে আসলেই আরবের মাটিতে ফের শুরু হবে এই জনপ্রিয় টুর্নামেন্টের দ্বিতীয় ভাগ। সেইমত গত ১৯ তারিখ থেকে ফের আইপিএল শুরু হলেও আবার ও দেখা দিল করোনাতঙ্ক।
আরও পড়ুনঃপিভি সিন্ধুর বিপক্ষে দীপিকা, জেনেনিন আসল কারন
এর আগে শ্রীলঙ্কা সফরের সময় করোনা আক্রান্ত হয়েছিলেন ক্রনাল পাণ্ডেয়া ও চাহাল সহ আরও কয়েকজন ভারতীয় ক্রিকেট তারকা। এরপর সমস্ত রকমের নিরাপত্তা ও সকলের কোভিড পরীক্ষা করার পর ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল কে পাঠানো হলেও সেখানও পিছু নেয় করোনা।
সেখানে আক্রান্ত হয় ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ রবি শাস্ত্রী সহ ভরত অরুন ও আরও কিছু স্টাফ। আর আবার এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) দলের ভরসাযোগ্য পেসার টি নটরাজন।
বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আজ সকালে আরটি-পিসিআর টেস্ট করা দলের একাধিক ক্রিকেটারের। আর সেখানেই রিপোর্ট পজিটিভ আসে নটরাজনের। তরিঘড়ি করে তাকে আইসোলেশনে পাঠানো হলেও এখনও সেই রকমভাবে কোন উপসর্গ ধরা দেয়নি তাঁর।
ফের করোনা সংক্রমণ আইপিএলে, আক্রান্ত হায়দ্রাবাদের পেসার

তবে নটরাজনের সংস্পর্শে আশা ক্রিকেটারদের কে ইতিমধ্যেই পাঠানো হয়ে আইসোলেশনে। আজই দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে ডেভিড ওয়ানারের হায়দ্রাবাদ। তবে তাঁর আগে নটরাজনের এই সংক্রমণ ঘিরে ম্যাচের প্রভাব দেখছে না টিম ম্যানেজমেন্ট।




