টিকা ট্রায়ালের চূড়ান্ত পর্যায় ভারতে; সফল হলে নভেম্বরেই সুরক্ষিত দেশ-দুনিয়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টিকা ট্রায়ালের চূড়ান্ত পর্যায় ভারতে; সফল হলে নভেম্বরেই সুরক্ষিত দেশ-দুনিয়া।বহু কাঙ্খিত রিপোর্ট প্রকাশ করে ভ্যাক্সিনের সুখবর আগেই দিয়েছে অক্সফোর্ড। বহু কাঙ্খিত প্রতীক্ষার ফলাফল সামনে এসেছে। আর এবার ভারতের জন্যেও এল অক্সফোর্ডের ভ্যাকসিন সংক্রান্ত সুখবর। দেশে অক্সফোর্ডের ‘ভ্যাকসিনের’ ক্লিনিক্যাল ট্রায়াল হবে মানবদেহে। সিরাম ইনস্টিটিউটকে ছাড়পত্র দিলেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI )।  ড্রাগ কন্ট্রোলার জেনারেল ভি জি সোমানি ভ্যাকসিনটির ট্রায়ালের অনুমতি দিয়েছেন। অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে ভারতে। আর ট্রায়াল সফল হলে কিছুদিনের মধ্যেই সমস্ত দেশবাসীকে এই মারন ভাইরাসের টিকা দিতে প্রস্তুত সংস্থা।

আরও পড়ুনঃ জঙ্গলমহলের আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালো শিক্ষক সংগঠন বিজিটিএ।

Shamim Ahamed Ads

টিকা ট্রায়ালের চূড়ান্ত পর্যায় ভারতে; সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন(CDSCO) জানিয়েছে সিরাম ইনস্টিটিউট ভারতীয় সেচ্ছাসেবকদের ওপর অক্সফোর্ডের ভ্যাকসিনের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালাবে। ভারতীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই এই বিষয়ে অনুমতি দিয়েছে। টিকাটির নাম দেওয়া হয়েছে ‘কোভিশিল্ড’। টিকার প্রথম পর্যায়ের ট্রায়াল ব্যাপক সাফল্য পাওয়ায় চিকিৎসা বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ অনেকটাই কমেছে।

দেশজুড়ে ১৭টি জায়গায় ১৮ বছরের বেশি বয়স্ক ১ হাজার ৬০০ জনের শরীরে এই ভ্যাকসিনের ট্রায়াল হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রের তরফে সেরাম কে নির্দেশ দেওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত জুড়ে এই টিকার চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল করার জন্যে। সংস্থার কর্ণধার আদর পুনাওয়ালা জানিয়েছেন, সব ঠিক থাকলে নভেম্বরেই ৩০ থেকে ৪০ লক্ষ ডোজ বাজারে চলে আসবে এই ভ্যাকসিনের। তাঁর সংস্থা যে ‘ভ্যাকসিন’ তৈরি করবে তার ৫০ শতাংশ ভারতীয় বাজারের জন্য বরাদ্দ থাকবে। বাকি ৫০ শতাংশ বাকি বিশ্বের জন্য।’

উল্লেখ্য করোনা ভ্যাক্সিন নিয়ে কয়েকদিন আগেই সুখবর দিয়েছে অক্সফোর্ড। ‘দ্য ল্যানসেট’ মেডিক্যাল জার্নাল জানিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিন ChAdOx1 মানবশরীরের পক্ষে নিরাপদ এবং করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। দাবি করা হয়েছে এই ভ্যাক্সিনের প্রথম ডোজেই ৯০ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরী হয়েছে।ল্যানসেট জার্নাল জানিয়েছে, ১০৭৭ জন স্বেচ্ছাসেবককে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। প্রায় প্রত্যেকের শরীরেই T-Cell সক্রিয় হয়েছে এবং পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে। প্রথম পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট দেখে ইতিমধ্যেই দশ কোটি ভ্যাকসিনের অর্ডার দিয়েছে ব্রিটিশ সরকার।

অক্সফোর্ডের এই ভ্যাক্সিনের দিকে তাকিয়ে ছিল সারা পৃথিবী। ‘দ্য ল্যানসেট’ মেডিক্যাল জার্নাল অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিন ChAdOx1 মানবশরীরের পক্ষে নিরাপদ এবং করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম বলে জানানোর পর কিছুটা হলেও ঘাম দিয়ে জ্বর ছেড়েছে বিশ্ববাসীর। তবে এখনই টিকা সফল সেই দাবি করা হয়নি। এখনও চালানো হবে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে ৯০ শতাংশ ক্ষেত্রে সফল ভাবে কাজ করেছে টিকা। নিপদ ভাবে মানব দেহে তৈরি হয়েছে অ্যান্টি বডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত