নজরবন্দি ব্যুরোঃ দেশে মৃত্যুহার ঘন্টায় ৪২! দিনে ১০ লক্ষ টেস্টের টার্গেট নিল ICMR। প্রতিদিনই করোনা ভাইরাসের রেকর্ড সংক্রমণ হচ্ছে। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত সংখ্যাও। অনেকে বলছেন গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। যদিও গোষ্ঠী সংক্রমণ নিয়ে মতপার্থক্য রয়েছে। প্রতিদিন কতজন ভাইরাসে সংক্রমিত হচ্ছেন তা জানার একমাত্র উপায় টেস্ট। আইসিএমআর দেশে কোভিড -১৯ টেস্টিংয়ের উপর জোর দিচ্ছে।আইসিএমআর জানিয়েছেন যে, আণবিক পরীক্ষার জন্য ব্যবহৃত অন্যান্য সরকারী ল্যাবগুলিতে ইনস্টল করা কিছু বিপরীত ট্রান্সক্রিপশন-পলিমেরেজ চেইন রিঅ্যাকশন (আরআরটি-পিসিআর) মেশিন ব্যবহারের চেষ্টা চলছে। যার ফলে আরটি-পিসিআর কোভিড -১৯ পরীক্ষার দ্রুত ফলাফল জানা সহজ হবে।
আরও পড়ুনঃ সংক্রামিত রাজ্যের সব জেলা, দক্ষিন কে পাল্লা উত্তরের।
প্রতিদিনের মোট পরীক্ষার পরিমাণ হিসাবে ভারতীয় মেডিকেল রিসার্চ কাউন্সিলের লক্ষ্য আগস্টের শেষে প্রতিদিন এক মিলিয়ন কোভিড-১৯ টেস্ট। আইসিএমআর এর এক আধিকারিক এ প্রসঙ্গে বলেন যে কোভিড-১৯ পরীক্ষা আগামী সপ্তাহগুলিতে যাতে বেশি হয় তা নিশ্চিত করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ব্যবস্থা হিসাবে টেস্টিং মেশিন, জনশক্তি বৃদ্ধি এবং কাজের শিফট গুলিকে একদিনে আরো বেশি নমুনা সংগ্রহের মাধ্যমে উন্নতি করনের অন্তর্ভুক্ত করার কাজ চলছে।
দেশে মৃত্যুহার ঘন্টায় ৪২। অন্যদিকে দূর্বার গতিতে সংক্রমণ অব্যাহত রয়েছে দেশে। শেষ শুক্রবার ২৪ ঘন্টায় সংক্রমণ ৬০ হাজার ছাড়িয়ে যায়। তারপর থেকেই দিনপিছু ৬০ হাজারের নিচে নামেনি সংক্রামিতের সংখ্যা। গ্রাফ ক্রমশ উর্দ্ধমুখি। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৬৪ জন। পাশাপাশি ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭ জনের। অর্থাৎ একঘণ্টার গড়ে মৃত্যু হয়েছে প্রায় ৪২ জনের। এই তথ্য যথেষ্ট চিন্তায় ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কে। কারন শুরুতে দেখা যাচ্ছিল সংক্রমণ মাত্রা ছাড়ালেও মৃত্যু সংখ্যা কম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তথ্য অন্য কথা বলছে।
গত ২৪ ঘন্টায় ৬২ হাজার ৬৪ জন আক্রান্ত কে নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লক্ষ ০৫ হাজার ৭৫ জন। চিকিত্সাধীন রয়েছেন ৬ লক্ষ ৩৪ হাজার ৯৪৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৩৫ হাজার ৭৪৪ জন। দেশে সুস্থতার হার ৬৯.৩৩ শতাংশ। মৃতের হার ২.০০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৪ হাজার ৮৫৯ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৩৮৬। গত ২৪ ঘণ্টায় দেশে ৪ লক্ষ ৭৭ হাজার ২৩ জনের টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ২.৪৫ কোটি মানুষের।



