বাংলা-য় শক্তি হারাচ্ছে করোনা। সুস্থতার হার পেরিয়ে গেল ৮৮ শতাংশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলা-য় শক্তি হারাচ্ছে করোনা। সুস্থতার হার পেরিয়ে গেল ৮৮ শতাংশ। দুর্গাপুজো আবহে করোনা ভাইরাসের দাপট ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সেই আশঙ্কা সত্যি হয়নি। সংক্রমনের সামান্য গতিবৃদ্ধি হলেও তা মোটেও লাগামহীন নয়। বরং পুজো কাটার পর কমতে শুরু করেছে সংক্রমনের হার। ফের ২৪ ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যা কে ছাপিয়ে গেছে সুস্থতার সংখ্যা।

আরও পড়ুনঃ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নতুন’ দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বেড়েছে সংক্রমণের গতি। কলকাতা আর হাওড়া তে সংক্রমনের গতিতে কিছুটা লাগাম পড়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় সংক্রমণ বেড়েছে একই ভাবে। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩ হাজার ৯৮৯ জন।

বাংলা-য় শক্তি হারাচ্ছে করোনা। সুস্থতার হার পেরিয়ে গেল ৮৮ শতাংশ। আজকের ৩ হাজার ৯৮৯ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৫ হাজার ৬৯২ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৩৭ হাজার ৯৪ জন। যা গতকালের থেকে ১৭ জন কমেছে। একদিকে সংক্রমণের গতি কিছুটা কমলেও অন্যদিকে দীর্ঘ্যতর হচ্ছে মৃত্যুমিছিল।

প্রতিদিন গড়ে ষাট জনের বেশি মানুষ মারা যাচ্ছেন রাজ্যে। সবথেকে বেশি মৃত্যু হচ্ছে যারা কোমর্বিডিটিতে ভুগছেন তাঁদের। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৭২৫ জনের। মৃত ৬ হাজার ৭২৫ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৬১ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৯৪৫ জন।

আজকের ৩ হাজার ৯৪৫ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ২১ হাজার ৮৭৩ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৩ হাজার ২৬৫ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লক্ষ ৬৮ হাজার ৪৯৬ টি।রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৪৯ হাজার ৬৫০ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.১৮ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৮.০২ শতাংশ। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত