সুস্থতার হার প্রায় ৯৬ শতাংশ, বর্ষশেষে করোনা মুক্তির পথে বাংলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুস্থতার হার প্রায় ৯৬ শতাংশ, করোনা মুক্তির পথে বাংলা। দুর্গাপুজো আবহে করোনা ভাইরাসের দাপট ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সেই আশঙ্কা সত্যি হয়নি। সংক্রমনের সামান্য গতিবৃদ্ধি হলেও তা মোটেও লাগামহীন ছিলনা। বরং পুজো কাটার পর থেকেই কমতে শুরু করে সংক্রমনের হার। ক্রমশ আক্রান্তের সংখ্যা কে ছাপিয়ে গেছে সুস্থতার সংখ্যা। অবস্থা এখন প্রায় নিয়ন্ত্রনে।

আরও পড়ুনঃ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে ধুন্ধুমার, দুই মন্ত্রীর উপস্থিতিতেই বৈঠকে বিশৃঙ্খলা

করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বেড়েছে সংক্রমণের গতি। যদিও পরিস্থিতি এখন নাগালের মধ্যে। কলকাতা আর হাওড়া তে সংক্রমনের গতিতে বেশ কিছুটা লাগাম পড়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় সংক্রমণ কমছে একই ভাবে। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ১ হাজার ২৮ জন।

আজকের ১ হাজার ২৮ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৮ হাজার ৪৭১ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১৩ হাজার ১৬১ জন। যা গতকালের থেকে ৬১৩ জন কমেছে। একদিকে সংক্রমণের গতি কমলেও মৃত্যু বাড়ছে রাজ্যে। সবথেকে বেশি মৃত্যু হচ্ছে যারা কোমর্বিডিটিতে ভুগছেন তাঁদের। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ৬২৫ জনের। যার মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ২৭ জন।

সুস্থতার হার প্রায় ৯৬ শতাংশ, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬১৪ জন। যা গত ২৪ ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যার থেকে ৬১৩ জন বেশি। এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ২৫ হাজার ৬৮৫ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ২৮ হাজার ৯৫ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ লক্ষ ৯৩ হাজার ৮২১ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৭৭ হাজার ৭০৯ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.৮৪ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৫.৮৫ শতাংশ। দেখুন সার্বিক পরিসংখ্যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন