একধাক্কায় অর্ধেক কমে গেল করোনা সংক্রমণ, নজিরবিহীন ঘটনা রাজ্যে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কঠোর করোনা বিধি আরোপের ফলেই ক্রমাগত নিম্নমুখী হচ্ছিল রাজ্যের করোনা সংক্রমণ। কিন্তু কদিন হল তা আবার ধীর গতিতে ঊর্ধ্বমুখী হয়েছে। পাশাপাশি তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে চিকিৎসক মহল। তবে আজ সব কিছুকে পেছিনে রে নজিরবিহীন ঘটনা ঘটল রাজ্যে। একধাক্কায় অর্ধেক কমে গেল করোনা সংক্রমণ। আজকের দৈনিক সংক্রমনের গ্রাফ নিশ্চিত ভাবেই আশ্বস্ত করবে রাজ্যবাসীকে।

আরও পড়ুনঃ ১০ লক্ষ টাকার জীবনদায়ী ওষুধ চুরি, নির্মল বললেন মাইনে কেটে ‘শাস্তি’ দেওয়া হচ্ছে!!

এদিকে রাজ্য সরকার কিছুক্ষন আগে বুলেটিন প্রকাশ করেছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, আজ রাজ্য জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র ৪৭২ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। গতকালের তথ্য অনুযায়ী এই সংখ্যা ছিল, আক্রান্ত ৭৪৮, মৃত্যু সংখ্যা ৯। এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৫৬ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে রাজ্য জুড়ে চিকিৎসাধীন আক্রান্ত রয়েছেন ৭ হাজার ৫৮৪ জন। যা গতকালের থেকে ৯৯ জন কমেছে এদিন। এখন রাজ্যে সুস্থতার গড় ৯৮.৩২ শতাংশ।

রাজ্যে আজ একধাক্কায় অর্ধেক কমে গেল করোনা সংক্রমণ। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মহানগর কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭৬ জন। মৃত্যু হয়েছে ২ জনের। সার্বিক ভাবে কলকাতায় করোনা মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৫৬। এদিন উত্তর ২৪ পরগণা জেলাতে করোনা আক্রান্ত হয়েছে ৭২ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। কলকাতা আর উত্তর ২৪ পরগণা সহ রাজ্যের কোন জেলাতে শতাধিক সংক্রমন না হলেও, সব জেলাতেই পাওয়া গিয়েছে করোনা রোগী।

এদিন রাজ্য জুড়ে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে, ২৭ হাজার ২৭৫ টি। যা নিয়ে এখন পর্যন্ত মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে, ১ কোটি ৮০ লক্ষ ২৬ হাজার ১৮১। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে এখন তৃতীয় ঢেউের প্রস্তুতিতে রয়েছে রাজ্য। লোকাল ট্রেন কে ছাড়পত্র না দিলেও বাদবাকি সব কিছুতেই প্রায় স্বাভাবিক বাংলা। দেখুন রাজ্যের সার্বিক পরিসংখ্যান

রাজ্যে আজ একধাক্কায় অর্ধেক কমে গেল করোনা সংক্রমণ, দেখুন সার্বিক তথ্য

b1405708a4ce48dc977ca4b88d415e6d 0001 b1405708a4ce48dc977ca4b88d415e6d 0002

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত