Coronavirus in West Bengal: ২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত ৯১৯১, আজও অব্যাহত মৃত্যু মিছিল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার তৃতীয় ঢেউকে যতটা হালকা ভাবে নেওয়া হয়েছিল ততটা যে সে একেবারেই নয় তা বুঝিয়ে দিচ্ছে পরিসংখ্যান। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে যতটা অক্সিজেনের সংকট দেখা গিয়েছিল এবার তেমন না হলেও বাংলায় বাড়ছে মৃত্যু সংখ্যা। রাজ্যে গত ৮ দিনে ২৮৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। আজও অব্যাহত মৃত্যু মিছিল। এই পরিস্থিতিতে হাসপাতালে ভর্তির সংখ্যা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে ICU বেডের চাহিদা।

আরও পড়ুনঃ গোয়ায় সরকার গঠনের বড় চ্যালেঞ্জ, ৩০ জন তারকা প্রচারকের নাম ঘোষণা তৃণমূলের

সরকারি ও বেসরকারি হাসপাতালে কার্যত একই অবস্থা। কোভিডের বাড়বাড়ন্ত পরিস্থিতিতে উদ্বিগ্ন চিকিত্‍সকদের একাংশ। সংক্রমণ খানিকটা কমলেও, দৈনিক মৃতের সংখ্যা ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এক সপ্তাহ ধরে রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০-এর ওপরেই রয়েছে। গত ২৪ ঘন্টাতেও মৃত্যু হয়েছে ৩৭ জনের। শেষ বুলেটিন অনুযায়ী রাজ্যে সার্বিকভাবে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯১ জন।

আজকের বুলেটিন অনুযায়ী কলকাতায় কোভিড আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮৯ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। ঠিক তারপরেই আছে উত্তর ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬০ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। আজ দক্ষিণ ২৪ পরগণাতে আক্রান্ত হয়েছেন ৭৩১ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। তারপরেই রয়েছে হাওড়া জেলার নাম।  হাওড়ায় আজ আক্রান্ত হয়েছেন ৩৪১ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। আজ রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৩১৩ জন।

একদিকে যখন বাড়ছে সংক্রমণ এবং মৃত্যু তখন অন্যদিকে চাহিদা বাড়ছে ICU বেডের। জানা গিয়েছে এম আর বাঙুর হাসপাতালে ৭৮টি ICU বেডের মধ্যে রোগী ভর্তি রয়েছে ৬৬টিতে। বেলেঘাটা আইডির ৩৩টি ICU বেডের মধ্যে রোগী রয়েছে ২০টিতে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮০ টি ICU বেডের মধ্যে ২৫টি ICU বেডে রোগী ভর্তি রয়েছেন।

২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত ৯১৯১, আজও অব্যাহত মৃত্যু মিছিল। দেখুন বাংলার সার্বিক করোনা চিত্র।

d9537f218c3c4ab488b98e4905adf2ac 0001

২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত ৯১৯১, আজও অব্যাহত মৃত্যু মিছিল। দেখুন বাংলার সার্বিক করোনা চিত্র।
২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত ৯১৯১, আজও অব্যাহত মৃত্যু মিছিল। দেখুন বাংলার সার্বিক করোনা চিত্র।

বেসরকারি ক্ষেত্রেও অবস্থা কার্যত একই। আমরি হাসপাতালে মোট ১৩৩টি কোভিড ICU বেডের ১২২টিতে এই মুহুর্তে রোগী ভর্তি রয়েছেন। পিয়ারলেস হাসপাতালের ১১টি ICU বেডের মধ্যে ৮টি ভর্তি। অ্যাপোলো হাসপাতালের ৩০টি ICU বেডের মধ্যে সবকটি ভর্তি। মেডিকা হাসপাতালে ৫৫ টি ICU বেডের সবকটিই ভর্তি রয়েছে। ফর্টিস হাসপাতালের ৩০ টি বেডের ৩০ টিই ভর্তি। পাশাপশি উডল্যান্ডস হাসপাতালৎ ১৫ টি ICU বেড রয়েছে যার সবকটিতেই কোভিড আক্রান্তরা ভর্তি রয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর