এক দিনে সর্বোচ্চ মৃত্যু বাংলায়, ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে করোনার তৃতীয় ঢেউ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাগামহীন ভাবে বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। আর করোনার ভাইরাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্যেও বয়ে চলেছে করোনার তৃতীয় ঢেউ। আর সেই তৃতীয় ঢেউয়ে বাংলায় একদিনে রেকর্ড মৃত্যু হল আজ। রাজ্যের পজিটিভিটি কিছুটা কমেছে এদিন। আজ বাংলার পজিটিভিটি রেট ২৯ শতাংশ।

আরও পড়ুনঃ ঘাসফুলেতে কাদা ছোড়াছুঁড়ি, পদ্ম বন থেকে আসা রাজীবই কী প্রধান কারণ?

আজ রাজ্যের স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত বুলেটিন বলছে গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৪ জন। মৃত্যু হয়েছে ৩৯ জনের। যা দৈনিক মৃত্যু সংখ্যায় রেকর্ড হল তৃতীয় ঢেউয়ে। সার্বিকভাবে কোভিডের ৩ টি ঢেউ মিলিয়ে রাজ্যে প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৫২ জন। রাজ্যের মৃত্যু গড় এখন ১.৭ শতাংশ। পশ্চিমবঙ্গ জুড়ে শেষ ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেস বৃদ্ধি পেয়েছে ৯ হাজার ৮৯৩ টি।

এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা হল ৯ হাজার ১৩২। এদিন টেস্ট হয়েছে ৬৪ হাজার ৫৭২ টি। যা গতকালের থেকে প্রায় ৮ হাজার কম। গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩১ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৯৬ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮২ জন। মৃত্যু হয়েছে ২ জনের।

এক দিনে সর্বোচ্চ মৃত্যু বাংলায়, ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে করোনার তৃতীয় ঢেউ।

এক দিনে সর্বোচ্চ মৃত্যু বাংলায়, ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে করোনার তৃতীয় ঢেউ।
এক দিনে সর্বোচ্চ মৃত্যু বাংলায়, ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে করোনার তৃতীয় ঢেউ।

চতুর্থ স্থানে রয়েছে হুগলী জেলার নাম। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭১ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। পঞ্চম স্থানে রয়েছে জেলা হাওড়া। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর বঙ্গের জেলা গুলিতেও। আজ দার্জিলিং জেলায় আক্রান্ত হয়েছেন ৪৭৬ জন। এছাড়াও জলপাইগুড়ি জেলাতে আক্রান্ত হয়েছেন ৩১৯ জন। উত্তর দিনাজপুরে আক্রান্ত হয়েছেন ২৭৪ জন।

দেখুন সার্বিক পরিসংখ্যান, বাংলার জেলাভিত্তিক চিত্র

c5ca0f42f9ce4c37a7d4f3b5c7c7fe42 0002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন