নজরবন্দি ব্যুরোঃ আলোর উৎসবের দিন সুস্থতার রেকর্ড রাজ্যে। আজ কালীপুজোর রাত, বাংলায় শব্দ বাজীর তাণ্ডব কার্যত নেই বললেই চলে। এর জন্যে অবশ্যই ধন্যবাদ প্রাপ্য রাজ্যের সচেতন নাগরিকবৃন্দ এবং রাজ্য ও কলকাতা পুলিশ। আর করোনা আবহে এই আলোর উৎসবের রাত আরও স্বস্তি এনে দিল রাজ্যবাসীর মনে। এক ঝটকায় নজিরবিহীন ভাবে কমেগেল করোনা সংক্রমণের দাপট। সাথে একধাক্কায় গতিবৃদ্ধি হল সুস্থতার হারে।
আরও পড়ুনঃ “যা বলার আগামী ১৯ তারিখ বলব”, ঘোষণা শুভেন্দুর।


করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বেড়েছে সংক্রমণের গতি। তবে দুর্গাপুজোর আবহে যতটা করোনা সংক্রমন বৃদ্ধি পেতে পাশে বলে আশঙ্কা করা হচ্ছিল টা হয়নি। বরং ধাপে ধাপে কমছে সংক্রমণের গতি আর বাড়ছে সুস্থতার সংখ্যা। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩ হাজার ৮২৩ জন।
আলোর উৎসবের দিন সুস্থতার রেকর্ড রাজ্যে। ক্রমে স্বাভাবিক হচ্ছে বাংলা। আজকের ৩ হাজার ৮২৩ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৮ হাজার ৪৯৮ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন মাত্র ৩০ হাজার ৭৯২ জন। যা গতকালের থেকে ৭০৯ জন কমেছে। রাজ্যে একটু একটু করে কমছে করোনা ভাইরাসের দাপট।
এদিকে মৃত্যুর গড় সেই ৫০ থেকে ৫৫ জনের মধ্যেই রয়েছে। সবথেকে বেশি মৃত্যু হচ্ছে যারা কোমর্বিডিটিতে ভুগছেন তাঁদের। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ৬১০ জনের। মৃত ৭ হাজার ৬১০ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫৩ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৪৭৯ জন। যা গত ২৪ ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যার থেকে ৭০৯ জন বেশি।


এদিকে আজকের ৪ হাজার ৪৭৯ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৯০ হাজার ৯৬ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৪ হাজার ১২৭ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লক্ষ ৮০ হাজার ১৩৯ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৫৭ হাজার ৫৫৭ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.২৭ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯১.০৪ শতাংশ। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।








