রাজ্যে শুধু অক্টোবরেই মৃত ৬৬৪! চিকিৎসাধীন আক্রান্ত বাড়ল প্রায় ৪ হাজার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শুধু অক্টোবরেই মৃত ৬৬৪! চিকিৎসাধীন আক্রান্ত বাড়ল প্রায় ৪ হাজার! ক্রমাগত মানুষের মাস্ক পরার অনীহা সংক্রমণ বাড়িয়ে দিচ্ছে প্রতি মুহুর্তে বাড়ছে মৃত্যু সংখ্যাও। দেশজুড়ে সার্বিক সংক্রমনের গতি কিছুটা কমলেও রাজ্যে কিছুটা থমকে ফের শুরু হয়েছে করোনাভাইরাসের গতিবৃদ্ধির দাপট। ফের হুহু করে বাড়ছে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। আর চিকিৎসাধিন আক্রান্তের সংখ্যা বাড়তেই কমতে শুরু করেছে সুস্থতার হার।

আরও পড়ুনঃ বন্দুক নিয়ে ধৃত বলবিন্দর সহ ২ বিজেপি নেতাকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ।

করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বেড়েছে সংক্রমণের গতি। কলকাতা আর হাওড়া তে কয়েক সপ্তাহ আগে সংক্রমনের গতিতে কিছুটা লাগাম পড়লেও ফের বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় সংক্রমণ বেড়েছে একই ভাবে। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩ হাজার ৬১২ জন।

রাজ্যে শুধু অক্টোবরেই মৃত ৬৬৪! চিকিৎসাধীন আক্রান্ত বাড়ল প্রায় ৪ হাজার! আজকের ৩ হাজার ৬১২ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৪ হাজার ৮০৬ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৩০ হাজার ২০৬ জন। যা গতকালের থেকে ৪৪৩ জন বেড়েছে। উল্লেখ্য সেপ্টেম্বর মাসের শেষ দিনে রাজ্যে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ছিল ২৬ হাজার ৩৩২ জন। অর্থাৎ পুজোর মাসে প্রথম ১১ দিনে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩ হাজার ৯০৪ জন!

এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ৬২২ জনের। মৃত ৫ হাজার ৬২২ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫৯ জন। উল্লেখ্য সেপ্টেম্বর ৩০ পর্যন্ত রাজ্যের মোট করোনা মৃত্যু সংখ্যা ছিল ৪ হাজার ৯৫৮, যা পুজোর মাস অক্টোবরের প্রথম ১১ দিনের মাথায় দাঁড়িয়েছে ৫ হাজার ৬২২! অর্থাৎ ১১ দিনে মৃত্যু হয়েছে ৬৬৪ জনের।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১১০ জন। আজকের ৩ হাজার ১১০ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৫৮ হাজার ৯৪৮ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪১ হাজার ৪০ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লক্ষ ৯৩ হাজার ৬০০ টি।

রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৪১ হাজার ৪০ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.৯৮ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭.৮৪ শতাংশ। যা গত দুদিনের মত একধাক্কায় কমে গিয়েছে এদিনও। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন