Omicron-এর থেকেও মারাত্মক, ভারতে হানা দিল করোনার ভয়াবহ স্ট্রেন Omicron 2.0!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ওমিক্রন-ডেল্টায় নাজেহাল গোটা বিশ্ব, বিশ্বের সাথে তাল মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ফের লাফিয়ে বেড়েছে দেশের কোভিড আক্রান্তের সংখ্যা। সংক্রমনের সাথে বেলাগাম মৃত্যু হার নতুন করে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে কোভিড বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে সামনে এল আরও ভয়াবহ তথ্য। বিশ্বের দরবারে আসছে করোনার ভয়াবহ স্ট্রেন Omicron 2.0, যার Omicron-এর থেকেও সংক্রমণ হার বেশি!

আরও পড়ুনঃ দেশের দৈনিক পজিটিভিটি রেট বেড়ে ১৯.৫ শতাংশ, আক্রান্তের সংখ্যা ২.৮৬ লক্ষ

এমনিতেই Omicron নিয়ে নয়া তথ্য বলছে এই ভাইরাসের স্ট্রেন সহজে যাওয়ার নয়। সম্প্রতি জাপানের কিয়োটো প্রিফেকচারাল ইউনিভার্সিটি অফ মেডিসিনের বিশেষজ্ঞদের দ্বারা প্রস্তুত করা গবেষণায় ওমিক্রনের দ্রুত গতির সংক্রমণের বিষয়ে একটি সমীক্ষা রিপোর্ট সামনে এসেছে। যা নিয়েই বাড়ছে উদ্বেগ। জানা গেছে, প্লাস্টিকের ওপর টানা ৮ দিন এবং মানুষের ত্বকে ২১ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকে ওমিক্রন।

omicron 7

করোনা ভাইরাসের মূল স্ট্রেনটির বেঁচে থাকার গড় সময় ৮.৬ ঘন্টা। তবে করোনার আলফা রূপ ১৯.৬ ঘন্টা, বিটা রূপ ১৯.১ ঘন্টা, গামা রূপ ১১ ঘন্টা, ডেল্টা রূপ ১৬.৮ ঘন্টা এবং ওমিক্রন ২১ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে জানা গিয়েছে। তবে ওমিক্রন ২.০ কতক্ষন বেচে থাকবে তার তথ্য এখনও সামনে আসেনি।

এই গবেষণা যেদিন সামনে এল সেদিনই জানা গেল করোনার নয়া স্ট্রেন Omicron 2.0 আসছে, যা Omicron -এর থেকে অনেক বেশি সংক্রামক। BA.1 এর পর ছড়িয়ে পড়ছে BA.2 প্রজাতির করোনাভাইরাস। যাকে পোশাকি ভাষায় বলা হচ্ছে Omicron 2.0। ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই ভারতের ২১ জনের শরীরে মিলেছে এই নয়া ওমিক্রনের(Omicron 2.0) হদিশ।

Omicron-এর থেকেও মারাত্মক, ভারতে হানা দিল করোনার ভয়াবহ স্ট্রেন Omicron 2.0!

Omicron-এর থেকেও মারাত্মক, ভারতে হানা দিল করোনার ভয়াবহ স্ট্রেন Omicron 2.0!
Omicron-এর থেকেও মারাত্মক, ভারতে হানা দিল করোনার ভয়াবহ স্ট্রেন Omicron 2.0!

এ প্রসঙ্গে WHO-এর টেকনিক্যাল প্রধান, ডঃ মারিয়া খেরকোভ বলছেন, “কোভিড কবে পৃথিবী থেকে চলে যাবে, তা নির্ভর করছে আমাদের উপর। এটা ঠিক যে আমাদের সারাজীবন মাস্ক পরে থাকতে হবে না। সারাজীবন শারীরিক দূরত্বও বজায় রাখতে হবে না। কিন্তু, বর্তমানে আমাদের কোভিড প্রোটোকল মেনে চলা আবশ্যক। এখনও মহামারীর শেষ পর্যায়ে পৌঁছইনি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত