গ্রামে কমছে করোনা সংক্রমণ, শহরে অব্যাহত তাণ্ডব! দেখুন জেলার চিত্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গ্রামে কমছে করোনা সংক্রমণ, শহরে অব্যাহত তাণ্ডব! শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ, গত কয়েকদিনের মতই এদিন বিপুল ভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা এবং তুলনা মূলক ভাবে কমে গেছে সুস্থ হওয়ার হার। করোনা চেন ভাঙতে তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সপ্তাহে দুদিন কঠোর ভাবে লকডাউন পালন করবার। এদিন গতকালের থেকে সুস্থতার হার কিছুটা বাড়লেও গত দু সপ্তাহে সুস্থতার হার নেমেছে প্রায় ৭ শতাংশ। এদিকে আজ আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ হাজার ৪৩৬ জন, মৃত্যু হয়েছে ৩৪ জনের। যা এতদিনের মধ্যে একদিনে সর্বাধিক।

আরও পড়ুনঃ সংক্রমণ কে টেক্কা দিচ্ছে সুস্থতার হার, সব রেকর্ড ভেঙে আজ আক্রান্ত ২৪৩৬ জন।

জেলার মধ্যে কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯৫ জন, এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন এখন পর্যন্ত ১৬ হাজার ১২৭ জন।কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৬৪২ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৫৭৭ জন। আজ কলকাতায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫৫ জন। এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯০৮ জন। যা গতকালে থেকে বেড়েছে ২২১। উল্লেখ্য করোনার বাড়বাড়ন্ত দেখে কলকাতার কনটেন্মেন্ট জোন বাড়িয়ে করা হয়েছে ৩২ টি।

উত্তর ২৪ পরগণায় এদিন জেলা জুড়ে মোট সংক্রামিত হয়েছেন ৫৪৫ জন যা নিয়ে মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৫। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৯৩২ জন, আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১৮ জন। এদিন উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৬ জনের যা নিয়ে জেলাজুড়ে সার্বিক ভাবে মৃত্যু হয়েছে ২৫১ জনের। এই মুহুর্তে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৫৯২ জন। গত ২৪ ঘণ্টায় এই জেলাতে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বেড়েছে ১২১ জন।

দক্ষিন ২৪ পরগণা জেলার ক্ষেত্রেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দক্ষিন ২৪ পরগনায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৭৩ জন। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৭৫ জন। এদিন ২ টি মৃত্যু বেড়ে এখন পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৬১ জনের। জেলাতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৫৭ জন যার মধ্যে আজ সুস্থ হয়ে উঠেছেন ২১২ জন। দক্ষিন ২৪ পরগনায় এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৫৭ জন।

হাওড়া জেলায় আজ সংক্রামিত হয়েছেন ৩০৩ জন যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭। আজ হাওড়া তে মৃত্যু হয়েছে ৩ জনের যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯। এই জেলায় এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮৬০ জন। যা গতকালের থেকে আজ বেড়ে ৭০ জন। হাওড়াতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৪৮ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৩০ জন।

হুগলী জেলার ক্ষেত্রে এদিন আক্রান্ত হয়েছেন ৮৭ জন। যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২হাজার ৫২৬ জন। এই জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০ জনের, আজ বেড়েছে ১ টি মৃত্যু। এখন জেলায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৮৯৩ জন। সংখ্যা টা গতকালের থেকে এদিন কমেছে।

গ্রামে কমছে করোনা সংক্রমণ, শহরে অব্যাহত তাণ্ডব! অন্যদিকে রাজ্যে করোনা তাণ্ডবের মাঝে আশার আলো দেখাচ্ছে ঝাড়গ্রাম। রেকর্ড ভাঙা সংক্রমণের মাঝেও ২ দিন ধরে জেলায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা শূণ্য! শুধু ঝাড়গ্রাম নয় রাজ্যের একাধিক গ্রাম্য এলাকায় করোনা ভাইরাসে সংক্রামিতের সংখ্যা কমতে দেখা গেছে এদিন। যদিও শহরাঞ্চলে অব্যাহত করোনার তাণ্ডব।

Capture

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর