দক্ষিনের সাথে পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গ, দেখুন আপনার জেলার করোনা চিত্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ব্যাপক সংক্রমণের কবলে ১০ টি জেলা! করোনার বিভীষিকা কার্যত সারা রাজ্য জুড়ে। দক্ষিনের সাথে পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গ। ধিরে ধিরে রাজ্য জুড়ে ক্রমেই জাঁকিয়ে বসছে করোনা ভাইরাস, ক্রমেই বাড়ছে এই ভয়াবহ ভাইরাসের ব্যাপকতা। গত কয়েকদিনের মতই এদিন বিপুল ভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা এবং তুলনা মূলক ভাবে কমে গেছে সুস্থ হওয়ার হার। গত ১০ দিনে সুস্থতার হার নেমেছে প্রায় সাড়ে ৭ শতাংশ। এদিকে আজ আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ হাজার ৬৯০ জন, মৃত্যু হয়েছে ২৩ জনের। ব্যাপক সংক্রমণের কবলে ১০ টি জেলা! জেলার মধ্যে কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৬ জন, এবং মৃত্যু হয়েছে ১২ জনের। কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন এখন পর্যন্ত ১১ হাজার ৪৭৬ জন। কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৫৩৭ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৪২২ জন। এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৫১২ জন।

আরও পড়ুনঃ আজ রাজ্যে করোনায় আক্রান্ত ১৬৯০ জন, ১০ দিনে ৭ শতাংশ কমল সুস্থতার হার।

অন্যদিকে উত্তর ২৪ পরগণায় এদিন জেলা জুড়ে মোট সংক্রামিত হয়েছেন ৪০৩ জন যা নিয়ে মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৬১৮ জন, আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫২ জন। এদিন উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৭ জনের যা নিয়ে জেলাজুড়ে সার্বিক ভাবে মৃত্যু হয়েছে ১৯৩ জনের। এই মুহুর্তে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ২৪৪ জন। গত ২৪ ঘণ্টায় এই জেলাতে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৪৪ জন।

দক্ষিন ২৪ পরগণা জেলার ক্ষেত্রেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দক্ষিন ২৪ পরগনায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৪৬ জন। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৮৬। এই জেলায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। জেলাতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৬০ জন যার মধ্যে আজ সুস্থ হয়ে উঠেছেন ৬১ জন। দক্ষিন ২৪ পরগনায় এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ১২৮০ জন।

হাওড়া জেলায় আজ সংক্রামিত হয়েছেন ১৮৩ জন যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭৩। আজ হাওড়া তে মৃত্যু হয়েছে ১ জনের যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮। এই জেলায় এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪৫৫ জন। যা গতকালের থেকে ১২৭ জন বেড়েছে এদিন। হাওড়াতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৮০ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৫ জন

দক্ষিনের সাথে পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গ, ওপরের চারটি সবচেয়ে সংক্রামিত জেলার সাথে এদিন সংক্রমনে পাল্লা দিল জলপাইগুড়ি, মালদা, হুগলী এবং দার্জিলিং। এদিন দার্জিলিং আক্রান্ত হয়েছেন ৭৮ জন যা নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯৩। পাশাপাশি জলপাইগুড়ি তে এদিন করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ জন। যা নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৪! মালদা জেলায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৯, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫৩। হুগলী জেলায় এদিন ৮১ জন সংক্রামিত হয়েছেন যা নিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬৮। দেখুন সার্বিক পরিসংখ্যান

WB DHFW Bulletin 16th JULY REPORT FINAL page 002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন