নজরবন্দি ব্যুরোঃ রেকর্ড হারে কমল সুস্থতার গ্রাফ, পুজোর আগে মৃত্যুমিছিল বাংলায়। দেশজুড়ে সার্বিক সংক্রমনের গতি কিছুটা কমলেও রাজ্যে কিছুটা থমকে ফের শুরু হয়েছে করোনাভাইরাসের গতিবৃদ্ধির দাপট। ফের হুহু করে বাড়ছে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। আর চিকিৎসাধিন আক্রান্তের সংখ্যা বাড়তেই কমতে শুরু করেছে সুস্থতার হার। কদিন আগেও রাজ্যে দৈনিক ৪৫ – ৪৬ হাজার টেস্ট হচ্ছিল কিন্তু বর্তমানে টেস্টের পরিমান কিছুটা কমেছে।
আরও পড়ুনঃ রাজ্যবাসীদের জন্য সুখবর, ভেলোরের হাসপাতালে মিলবে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা
করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বেড়েছে সংক্রমণের গতি। কলকাতা আর হাওড়া তে কয়েক সপ্তাহ আগে সংক্রমনের গতিতে কিছুটা লাগাম পড়লেও ফের বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় সংক্রমণ বেড়েছে একই ভাবে। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩ হাজার ৬৭৭ জন।
আজকের ৩ হাজার ৬৭৭ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫ হাজার ৬৯৭ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৩১ হাজার ৫০৫ জন। যা গতকালের থেকে ৫১৭ জন বেড়েছে। উল্লেখ্য সেপ্টেম্বর মাসের শেষ দিনে রাজ্যে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ছিল ২৬ হাজার ৩৩২ জন। অর্থাৎ পুজোর মাসে ২ সপ্তাহে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫ হাজার ১৭৩ জন!
রেকর্ড হারে কমল সুস্থতার গ্রাফ, পুজোর আগে মৃত্যুমিছিল বাংলায়। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ৮০৮ জনের। মৃত ৫ হাজার ৮০৮ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৬৪ জন। যা সর্বকালীন রেকর্ড। উল্লেখ্য সেপ্টেম্বর ৩০ পর্যন্ত রাজ্যের মোট করোনা মৃত্যু সংখ্যা ছিল ৪ হাজার ৯৫৮, যা পুজোর মাস অক্টোবরের প্রথম ১৪ দিনের মাথায় দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৮! অর্থাৎ ১৪ দিনে মৃত্যু হয়েছে ৮৫০ জনের।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৯৬ জন। আজকের ৩ হাজার ৯৬ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৬৮ হাজার ৩৮৪ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪২ হাজার ৫৪৯ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লক্ষ ১৮ হাজার ৪৪২ টি।
রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৪২ হাজার ৪২৭ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.১ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭.৭৯ শতাংশ। দেখুন রাজ্যের জেলাভিত্তিক পরিসংখ্যান।



