নজরবন্দি ব্যুরোঃ রাজ্যবাসীদের জন্য সুখবর, এবার থেকে এই রাজ্যের স্বাস্থ্যসাথীর উপভোক্তারা ভেলোরের হাসপাতালে গেলে ক্যাশলেস পরিষেবার সুবিধা পাবেন।পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা এ বার মিলবে ভেলোরের হাসপাতালে।এই রাজ্যের অধিকাংশ মানুষই তামিলনাড়ুর ভেলোরের ক্রিশ্চান মেডিক্যাল কলেজে (সিএমসি) প্রতি মাসে যত রোগী চিকিৎসার জন্য যান।
আরও পড়ুনঃ লঘু পাপে গুরুদণ্ড, বলবিন্দরের গ্রেপ্তারি প্রসঙ্গে মত প্রকাশ রাজ্যপালের ।
রাজ্য থেকে ভেলোরের এই হাসপাতলে এত সংখ্যক মানুষ যায়,দক্ষিণগামী কয়েকটি ট্রেন কে সাধারণ মানুষের কাছে ‘মেডিক্যাল এক্সপ্রেস’ নামেও পরিচিত। সেই সিএমসি এ বার চলে এল এ রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়। অর্থাৎ এ বার থেকে স্বাস্থ্যসাথীর উপভোক্তারা ভেলোরের ওই হাসপাতালে গেলে ক্যাশলেস পরিষেবার সুবিধা পাবেন।
এই বছরে জুন মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানিয়েছিলেন,ভেলোরের সেই সিএমসি এবং নয়াদিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’-কে (এমস) রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে। সেই ঘোষণার তিন মাসের মধ্যে, চলতি মাসে প্রায় নিঃশব্দেই ভেলোর সিএমসি চলে এসেছে স্বাস্থ্যসাথীর আওতায়।গত ৬ অক্টোবর থেকে স্বাস্থ্যসাথীর পোর্টালে ভেলোরে চিকিৎসার জন্য নাম নথিভুক্ত করা শুরু হয়েছে।
রাজ্যবাসীদের জন্য সুখবর, এখনও পর্যন্ত ছ’জন সেখানে নাম নথিভুক্ত করিয়েছেন। ট্রেন চলাচল শুরু হলেই তাঁরা ভেলোরে গিয়ে স্বাস্থ্যসাথীর আওতায় চিকিৎসা করাবেন বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর। যদিও যাতায়াত বা ভেলোরে হোটেলের থাকার খরচ এ প্রকল্পের আওতাভুক্ত হবে না।



