কম টেস্ট, বিপুল সংক্রমণ! বিশ্বের তৃতীয় স্থান দখল সময়ের অপেক্ষা ভারতের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি সপ্তাহেই বিশ্বের তৃতীয় স্থান দখল করতে পারে ভারত! আগামী ৩১ শে জুলাই পর্যন্ত লকডাউনের ঘোষণা জারি থাকলেও গত ১ মাস ধরেই কার্যত লকডাউনের অস্তিত্ব নেই দেশে। রাস্তা ঘাটে চায়ের দোকানে চলছে স্বাভাবিক আড্ডা! সেই আড্ডার আবার অনেকখানি অংশ জুড়ে থাকে করোনা ভাইরাস। কিন্তু কোন অজানা কারনে করোনা ভাইরাসের প্রতি সমীহ কমছে দেশের মানুষের, কমছে সচেতনতা। ফলে ক্রমেই থাবা বসাচ্ছে কোভিড ১৯ নামক এই মারন ভাইরাস।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন এখন পর্যন্ত ১ কোটি ১০ লক্ষ ৫৯ হাজার ৭০৪ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬১ লক্ষ ৯৫ হাজার ২৪ জন। কিন্তু দুঃখের বিষয় হল এই মারন ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত ৫ লক্ষ ২৫ হাজার ৫৩৪ জন। আরও দুঃখজনক বিষয় হল বিশ্বজুড়ে এখন চিকিৎসাধীন রোগীর মধ্যে সংকটজনক অবস্থায় রয়েছেন ৫৭ হাজার ৯৩১ জন।

বিশ্বের মধ্যে সর্বাধিক আক্রান্ত এবং মৃত্যু হয়েছে আমেরিকাতে। সেখানে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষ ৫৫ হাজার ৩২১, যার মধ্যে মারা গিয়েছেন ১ লক্ষ ৩১ হাজার ৬৭৫ জন। তবে আমেরিকাতে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ব্যাপক ভাবে। এখন পর্যন্ত ৩৩ কোটি ১০ লক্ষ জনসংখ্যার আমেরিকায় টেস্ট হয়েছে ৩ কোটি ৫৭ লক্ষ ৩১ হাজার ৮০৫ জনের। যার প্রতি দশ লক্ষ জনগন পিছু ১ লক্ষ ৭ হাজার ৯৪৭!

আমেরিকার পর দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ২ হাজার ৪২৪, এই বিপুল আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৬২ হাজার ৪৫ জনের। ব্রাজিল সরকার এখন পর্যন্ত সে দেশের ২১ কোটি ২৫ লক্ষ জনগনের মধ্যে টেস্ট করতে সক্ষম হয়েছে ৩২ লক্ষ ৯০ হাজার ৩১৬ জনের। যা দেশের প্রতি ১০ লক্ষ জনগন পিছু ১৫ হাজার ৪৭৯।

তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া, রাশিয়াতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৬ লক্ষ ৬৭ হাজার ৮৮৩ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৫৯ জনের। রাশিয়ার মোট জনসংখ্যা ১৪ কোটি ৫৯ লক্ষ। এই দেশে এখন পর্যন্ত টেস্ট হয়েছে ২ কোটি ৪ লক্ষ ৫১ হাজার ১১০ জনের। যা দেশের প্রতি ১০ লক্ষ জনসংখ্যা পিছু ১ লক্ষ ৪০ হাজার ১৩৯।

অন্যদিকে রাশিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত, মৃত্যু সংখ্যাতে আগেই পেরিয়ে গেলেও মোট সংক্রমণের ভিত্তিতে এখনও পিছনে রয়েছে ভারত। এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৬ লক্ষ ৪৬ হাজার ৯২৪, মৃত্যু হয়েছে ১৮ হাজার ৫৫৬ জনের। দেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লক্ষ, ৯২ হাজার ৮৭৯ জন। ১৩৮ কোটি জনসংখ্যার দেশ ভারতে এখন পর্যন্ত টেস্ট হয়েছে ৯২ লক্ষ ৯৭ হাজার ৭৪৯ টি যা দেশের প্রতি ১০ লক্ষ জনগন পিছু মাত্র ৬ হাজার ৭৩৭!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর