নজরবন্দি ব্যুরোঃ অবশেষে লাগাম মৃত্যুমিছিলে, করোনা কার্যত নিয়ন্ত্রিত বাংলায়। রাজ্যের জেলায় জেলায় বেড়েছে সুস্থতার হার। করোনা ভাইরাসকে কার্যত বাগে আনা গিয়েছে বাংলায়। পুর্ণ লকডাউন না হলেও বাংলায় জারি রয়েছে কড়া বিধিনিষেধ। বিশেষজ্ঞরা বলছেন এই কড়া বিধিনিষেধের ফলেই কার্যত নিয়ন্ত্রনে চলে এসেছে করোনা ভাইরাস। করোনার সংক্রমণ কমতে থাকায় এই বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে ক্রমান্বয়ে। তবে আপাতত বিধি নিষেধ জারি থাকছে ১৫ জুন পর্যন্ত।
আরও পড়ুনঃ মুকুলের হাতে পাবলিক অ্যাকাউণ্টস কমিটি ছাড়ল তৃণমূল, জল্পনা তুঙ্গে রাজ্যে।


রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় সবথেকে সংক্রামিত জেলা উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪২ জন, মৃত্যু হয়েছে ৩০ জনের। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৯৭৬ জন, মৃত্যু হয়েছে ২৭ জনের। পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৬৫৬ এবং ৫৯০। এদিন হাওড়ায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং দক্ষিণ ২৪ পরগণা মৃত্যু হয়েছে ৮ জনের।
২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮১১ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩ হাজার ৫৩৫ জন। রাজ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৬১ হাজার ৭৮০ জন। অবশেষে লাগাম মৃত্যুমিছিলে, রাজ্যজুড়ে ২৪ ঘন্টায় ১০৮ টি মৃত্যু হয়েছে করোনায়। যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৯২১। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৯৩৮ জন।
আজকের ১৫ হাজার ৯২১ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লক্ষ ২৫ হাজার ৮৩৪ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৭৪ হাজার ৫৬৮ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৬ লক্ষ ৪৫ হাজার ৭৪৭ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১.১০ শতাংশ। রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিনের তথ্য অনুযায়ী ৯৪.৪৬ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। দেখুন জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান।











