নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে অব্যাহত রেকর্ড ভাঙা সংক্রমণ, করোনার প্রকোপ থেকে মুক্ত নন কেউ। মন্ত্রী থেকে বিধায়ক, সেলিব্রিটি থেকে আমজনতা-কেউই করোনার মরণ কামড় থেকে রেহাই পাচ্ছেন না। এদিকে টিকার রাজনীতি অব্যাহত রয়েছে ভারতে। ভারতের জনতাকে বাঁচাতে, ২৫০ টাকা দাম বাড়িয়ে ১০০ টাকা কমিয়ে দিয়েছে সেরাম! কোভিশিল্ড টিকার ক্ষেত্রে বৈষম্য থেকেই গেল এক দেশ এক আইন গড়তে চাওয়া মোদীর ভারতে। সেরাম কর্তা আদর পুনাওয়ালা টুইট করে জানিয়েছেন, রাজ্য সরকার এ বার কোভিশিল্ড কিনতে পারবে ৩০০ টাকায়।
আরও পড়ুনঃ অতি-সংকটজনক তাপস পালের স্ত্রী, কিংকর্তব্যবিমূঢ় পরিবারের পাশে ‘অভিভাবক’ মমতা!


অন্যদিকে রাজ্যে আসন্ন নির্বাচনী ফলাফল নিয়ে নয়া নির্দেশিকা এনেছে কমিশন। বলা হয়েছে, উপযুক্ত প্রমান ছাড়া প্রার্থী বা তাঁর এজেন্ট প্রবেশ করতে পারবেন না কোন গণনা কেন্দ্রেই। তার জন্য লাগবে একাধিক প্রমানপত্র, কোভিড নেগেটিভ রিপোর্ট। নির্বাচনের একেবারে শেষ লগ্নে এসে এমন নিয়মই জারি করেছে নির্বাচন কমিশন। আর কমিশনের একের পর এক পদক্ষেপকে ওয়াকিবহাল মহল হাইকোর্টের তিরস্কারের ফল বলেই মনে করছে।
এদিকে লাগামহীন সংক্রমণ অব্যহত রাজ্যে। এদিনও জেলায় জেলায় দাপিয়ে বেরাল করোনা ভাইরাস। প্রথম ঢেউ এর কলকাতা উত্তর ২৪ পরগণা আর হাওড়া কে দ্বিতীয় ঢেউতে পাল্লা দিচ্ছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম বা পশ্চিম বর্ধমানের মত জেলা। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২১ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭৭৮ জন। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৯৫৫ এবং ৯৮৬। গত ২৪ ঘন্টায় বীরভূমে আক্রান্ত হয়েছেন ৭৮২ জন। হুগলী এবং পশ্চিম বর্ধমান জেলাতে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৮৮২ এবং ৮৫০ জন।
রাজ্যে অব্যাহত রেকর্ড ভাঙা সংক্রমণ, আজ সার্বিক ভাবে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২০৭ জন জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯৩ হাজার ৫৫২ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৫ হাজার ৮১২ জন। ২৪ ঘন্টায় ৭৭ টি মৃত্যু নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ১৫৯ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৯৩৩ জন।


আজকের ১১ হাজার ১৫৯ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষ ৭৬ হাজার ৫৮১ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৫৪ হাজার ৯৩৬ টি। যা নিয়ে এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩ লক্ষ ২৫ হাজার ৫৮১ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.৬৯ শতাংশ। আজকের তথ্য অনুযায়ী ৮৫.২৬ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। যা এপ্রিল মাসের ১ তারিখে ছিল প্রায় ৯৮ শতাংশ।








