নিম্নমুখী করোনা মৃত্যুর সংখ্যা, রাজ্যে আজ ভাইরাসে আক্রান্ত ১,৮৩৬ জন।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিনের পরম্পরা বজায় রেখে ক্রমশই কমছে সংক্রমণের তীব্রতা। নিম্নমুখী করোনা মৃত্যুর সংখ্যা, ১৪ টি জেলায় কারও করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হয়নি এদিন। উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সর্বত্র কমেছে করোনা ভাইরাসের দাপট। রাজ্যের সবথেকে করোনা সংক্রামিত জেলা উত্তর ২৪ পরগণায় একদিনের সংক্রমণ কে ছাপিয়ে গিয়েছে একদিনের সুস্থতার সংখ্যা।

আরও পড়ুনঃ ঘোর বর্ষায় উত্তপ্ত ক্যানিং, রবিবাসরীয় হামলার দায় ISF কে দিচ্ছে তৃণমূল

২৫ জুন রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যের সব থেকে সংক্রামিত জেলা উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ২০৬ জন, মৃত্যু হয়েছে ৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ২৭৩ জন। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ১৯১ জন, মৃত্যু হয়েছে ৬ জনের এবং ১৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এদিন ১০এর নিচে সংক্রমণ পাওয়া গিয়েছে ৩ টি জেলায়। রাজ্যের সবথেকে কম সংক্রমণ ধরা পড়েছে মালদা, বীরভূম এবং মালদা জেলাতে।

এই তিন জেলাতে করোনা সংক্রামিত হয়েছেন মোট ২১ জন। পুরুলিয়া ৩, বীরভূম ৯ এবং মালদা ৯ ।  রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে টেস্ট হয়েছে মোট ৫৫ হাজার ১২। ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৬ জন। যা নিয়ে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯৪ হাজার ৯৪৯ জন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ২২ জন।

রাজ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২১ হাজার ৮৮৪ জন। যা গতকালের থেকে ২১৫ জন কমেছে। নিম্নমুখী করোনা মৃত্যুর সংখ্যা, ২৪ ঘন্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে করোনায়। যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৬১২। বর্তমানে সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ। দেখুন রাজ্যের জেলাভিত্তিক সার্বিক চিত্র।

Coronavirus Bulletin of West Bengal
Coronavirus Bulletin of West Bengal
Coronavirus Bulletin of West Bengal(District Wise)
Coronavirus Bulletin of West Bengal(District Wise)

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর