২৪ ঘণ্টায় মৃত্যুর সেঞ্চুরি, ৭ দিনে সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধির গতি অর্ধেক হল রাজ্যে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘণ্টায় মৃত্যুর সেঞ্চুরি, করোনা কালে এখন পর্যন্ত রাজ্যে সর্বোচ্চ দৈনিক মৃত্যু হল আজ। কার্যত মহামারীর পর্যায়ে পৌঁছে গেছে করোনা ভাইরাস। ২৪ ঘণ্টায় ১০৩ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে। এর মধ্যে কলকাতায় মারা গিয়েছেন ১৯ জন। উত্তর ২৪ পরগনায় ২৬ জন মারা গিয়েছেন। এদিনও জেলায় জেলায় দাপিয়ে বেরাল করোনা ভাইরাস। প্রথম ঢেউ এর কলকাতা উত্তর ২৪ পরগণা আর হাওড়া কে দ্বিতীয় ঢেউতে পাল্লা দিচ্ছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম বা পশ্চিম বর্ধমানের মত জেলা।

আরও পড়ুনঃ দুর্গাপুরের ১২০ মেট্রিক টন অক্সিজেন যাচ্ছে দিল্লি, বাংলা বঞ্চিত বলছেন মমতা

রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৮৫ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৩৪ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৫ ও ৫ আর ৯৬৪ এবং ৯৯২। গত ২৪ ঘন্টায় পূর্ব মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন ৬৪৫ জন। হুগলী এবং পশ্চিম বর্ধমান জেলাতে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৮৬০ এবং ৮৭৪ জন। এদিন নদীয়া জেলায় আক্রান্ত হয়েছেন ৮৪৮ জন।

ব্রেকিংঃ আক্রান্ত ১৫০০-র উপর রেলকর্মী, হাওড়া-শিয়ালদায় বাতিল ১৬০ টি লোকাল!

আজ সার্বিক ভাবে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫১২ জন জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৪৫ হাজার ৮৭৮ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৬৫৯ জন। উল্লেখযোগ্য বিষয় হল, গত ৭দিনে ব্যাপখারে কমেছে সক্রিয় আক্রান্ত বৃদ্ধির সংখ্যা। ২৫ এপ্রিল সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছিল ৭ হাজার ৪২৫। ২৬ এপ্রিল ৬ হাজার ১৪৯। ২৭ এপ্রিল  ৫ হাজার ৬৬৬, ২৮ এপ্রিল ৫ হাজার ১৯৭। ২৯শে এপ্রিল সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পায় ৪ হাজার ৪২৯। ৩০শে এপ্রিল ৩ হাজার ৩৮৩ এবং আজ ১ মে সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩ হাজার ০৩৫। তবে মৃত্যুর গতি নিয়ন্ত্রন করা যাচ্ছে না।

২৪ ঘণ্টায় মৃত্যুর সেঞ্চুরি হয়েছে রাজ্যে, আজ মৃত ১০৩ জন। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৪৪৭ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৩৭৪ জন। যা নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ লক্ষ ১৭ হাজার ৭৭২ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৫৬ হাজার ২৯৭ টি। যা নিয়ে এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪ লক্ষ ৮৮ হাজার ৮৫০ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.০৬ শতাংশ। আজকের তথ্য অনুযায়ী ৮৪.৮৬ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন