নজরবন্দি ব্যুরোঃ আজ মৃত্যু ৫০ জনের। করোনায় সুস্থ হয়ে উঠলেন ৮২ শতাংশ। গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিন রেকর্ড ভাঙা সংক্রমণ হয়েছে রাজ্য জুড়ে। কিন্তু গত কয়েকদিন ধরে সেই সংক্রমনের গতিতে লাগাম পড়েছে। আগে মাত্র ৩০ হাজার টেস্টে যতজন সংক্রামিত হচ্ছিলেন এবং মৃত্যু হচ্ছিল এখন দিন পিছু ৪০-৪২ হাজার টেস্ট হলেও সেই সংখ্যা কে ছাপিয়ে যেতে পারেনি সংক্রমন বা মৃত্যুর সংখ্যা। কলকাতা, উত্তর ২৪ পরগণার সাথে তাল মিলিয়ে সংক্রমণ বেড়েছে হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর সহ উত্তর বঙ্গের একাধিক জেলায়। প্রতিদিন নতুন সংক্রামিতের খোঁজ পাওয়া যাচ্ছে রাজ্যের সমস্ত জেলায়। অব্যাহত রয়েছে মৃত্যুমিছিল।
আর পড়ুনঃ দক্ষিণ চিন সাগরে যুদ্ধজাহাজ পাঠাল ভারত। পাশেই দাঁড়িয়ে মার্কিন রণতরী।
আজ মৃত্যু ৫০ জনের। করোনায় সুস্থ হয়ে উঠলেন ৮২ শতাংশ। গত কয়েকদিন ধরে গড়ে ৫০ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। অন্যদিকে সুস্থতার হারও বেড়েছে রাজ্যে। প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। কিন্তু সংক্রমণের গতি অব্যাহত থাকায় তেমন ভাবে কমছে না চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩ হাজার ১৯ জন।
আজকের ৩ হাজার ১৯ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৭৮৫ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন মাত্র ২৫ হাজার ৬৫৭ জন। যা গতকালের থেকে ৩৩৯ জন কমেছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৭৬ জনের। মৃত ৩ হাজার ১৭৬ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫০ জন। উল্লেখ্য গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৩০৮ জন। আজকের ৩ হাজার ৩০৮ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩০ হাজার ৯৫২ জন।
এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৩ হাজার ৪৩৬ টি। যা নিয়ে এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লক্ষ ৪৫ হাজার ৩৯৬ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ২০ হাজার ৫০৪ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.৬৬ শতাংশ। যা কমেছে গতকালের থেকে। রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮১.৯৬ শতাংশ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার। দেখুন রাজ্যের জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান




