সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখি, করোনার দাপট কমার স্পষ্ট ইঙ্গিত দেশে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখি, তবে কি আস্তে আস্তে বিদায় নিচ্ছে মারণ অতিমারি করোনা। তেমনই ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক পরিসংখ্যান। প্রতিদিনই সংক্রমণ এর হার কমছে। অর্থাৎ সংক্রমণ গ্রাফ নিম্নমুখি। আজকের পরিসংখ্যানে মোট সংক্রামিতর সংখ্যা নেমে এসেছে ৬ লক্ষেরও নিচে। গত বেশ কয়েকদিন ধরেই দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যাটা ৫০ হাজারের নিচেই ছিল। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হল না।

আরও পড়ুনঃ করোনা নিয়ে এবার জেলাভিত্তিক অফিসার নিয়োগ করলো রাজ্য সরকার।

এদিনও নতুন করোনা সংক্রমণের সংখ্যাটা সামান্য কমে সাড়ে ৪৮ হাজারের কাছে এসে দাঁড়িয়েছে। তবে, সামান্য বেড়েছে মৃতের সংখ্যাটা।আজ দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৮ হাজার ৬৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় দেড় হাজার কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ লক্ষ ৮৮ হাজার ৮৫১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও খানিকটা বেড়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। যা গত কয়েকদিনের তুলনায় বেশি। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২১ হাজার ৯০ জন।তবে স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজারের বেশি মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় খানিকটা হলেও বেশি সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৭৩ লক্ষ ৭৩ হাজার ৩৭৫ জন।

সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখি, সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯৪ হাজার ৩৮৬ জন। দীর্ঘদিন বাদে সক্রিয় রোগীর সংখ্যা ফের ৬ লক্ষের নিচে নেমে এসে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে প্রায় ১১ লক্ষ। পরীক্ষা বৃদ্ধি এবং সংক্রমণ হ্রাস দুইদিক থেকেই যা অনেকটা স্বস্তি দিচ্ছে দেশবাসীকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর