Covid-19: দাপট দেখাচ্ছে নতুন স্ট্রেন ওমিক্রন, দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে দাপট দেখাচ্ছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন। জয়পুরে সংক্রমিত একই পরিবারের ৯ জন। ৭ আক্রান্তের খোঁজ মিলল মহারাষ্ট্রে। বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Corona Virus) নতুন স্ট্রেন ‘ওমিক্রন’।

আরও পড়ুনঃ নাগাল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬, প্রশ্নের জবাব পেতে রওনা দিল তৃণমূল

গতকাল পর্যন্ত ভারতে ৪ ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছিল। আজ সেটাই বেড়ে দাঁড়িয়েছে ২১! যা সবমিলিয়ে ২৪ ঘন্টায় ৫ গুন বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের।বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি অন্তত ৩২টি মিউটেশন ঘটিয়েছে – যার বৈজ্ঞানিক নাম বি.১.১.৫২৯।

ওমিক্রন নিয়ে বিজ্ঞানীরা যে কারণে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তা হলো: এটি অত্যন্ত দ্রুত এবং সহজে ছড়াতে পারে এবং মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে এড়াতে পারে – যার ফলে এর বিরুদ্ধে টিকা কম কার্যকর হবে। এই অবস্থায় নতুন করে আক্রান্ত হয়েছেন দেশের ৮৩০৬ জন।

দাপট দেখাচ্ছে নতুন স্ট্রেন ওমিক্রন, দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি

সুস্থ হয়ে উঠেছেন ৮৮৩৪ জন। কমছে অ্যাকটিভ কেসও। এই মূহুর্তে তা এক লক্ষের নিচে, গত ৫৫২ দিনের মধ্যে যা সর্বনিম্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন