IPL23: আইপিএলে এন্ট্রি নিল করোনা, আক্রান্ত এই ধারাভাষ্যকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি আইপিএলে এখনও অবধি ৬টি ম্যাচ হয়েছে। করোনা কাল পেরিয়ে এবার দেশের মাটিতে সব টিমের ঘরের মাঠে খেলা হচ্ছে। এবছর দুর্দান্ত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হয়েছিল এই কোটিপতি লিগের।

আরও পড়ুনঃ বুমরা-শ্রেয়সদের চোটের ফলে নতুন প্রতিভা উঠে আসবে IPL-এ, কেন এই কথা বললেন সৌরভ

25 1

খেলাতেও রেকর্ড পরিমাণ দর্শকের সমাগম হয়েছিল। সৎ কিছু ঠিকই চলছিল। কিন্তু ফের এন্ট্রি নিল সেই করোনা। হাঁ এবার আইপিএল এ প্রথম করোনা আক্রান্ত হলেন ধারাভাষ্যকার আকাশ চোপড়া। এই কথা নিজেই জানিয়েছেন আকাশ।

26 1

আকাশ চোপড়াও তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়ে দিয়েছেন, করোনার কারণে তিনি আইপিএল ২০২৩-এ কয়েকদিন ধারাভাষ্য করতে পারবেন না। আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে লিখেছেন, ‘ব্যঘাতের জন্য দুঃখিত।

আইপিএলে এন্ট্রি নিল করোনা, আক্রান্ত এই ধারাভাষ্যকার

27

কোভিড আবার আঘাত করেছে। কয়েকদিন কমেন্ট্রি বক্সে দেখা হবে না। গলার অবস্থা খারাপ। লক্ষণগুলি হালকা। গত দিনও কমেন্ট্রি বক্সএ ছিলেন আকাশ। ফলে তাঁর সাথে ছিলেন তাঁর সহ ধারাভাষ্যকাররাও। ফলে তাঁদের আক্রান্ত হবার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে সাবধানতা অবলম্বন করেই এবার এগতে হবে টুর্নামেন্টের আগামী দিন গুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর