বাতাসে ভেসে সংক্রমণ ছড়াতে পারে করোনা, অবশেষে মেনে নিল WHO

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালের বিশেষজ্ঞ-সহ ৩২ দেশের ২৩৯ জন বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা খোলা চিঠি দিয়ে দাবি করেন যে, মারণ করোনাভাইরাস বাতাসে ভেসে বেড়িয়েও সংক্রমণ ছড়াতে পারে। তাঁদের দাবি বলছেন, বাস কিংবা ছোট ঘরের মতো বদ্ধ জায়গায় এই ভাইরাস ৬ ফুট পর্যন্ত যেতে পারে!

এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সেইসব বিজ্ঞানীদের দাবিকে স্বীকৃতি দেওয়া হল। হু জানিয়েছে, করোনাভাইরাস বাতাসে ভেসে থাকতে পারে দীর্ঘক্ষণ! আর সেই বাতাসে নিঃশ্বাস-প্রশ্বাস নিলে সংশ্লিষ্ট ব্যক্তি করোনা আক্রান্ত হতে পারে। WHO’র তরফে জানানো হল, বিশেষ কিছু পরিস্থিতিতে, যেমন বদ্ধ ঘরে বা জনবহুল জায়গায় বাতাসের মাধ্যমেও এই মারণ ভাইরাস সংক্রমণের প্রমাণ মিলেছে।

এতদিন পর্যন্ত WHO সরকারিভাবে দাবি করছিল, করোনা বাতাসে ছড়ায় না। কিন্তু ওই গবেষকদের চিঠি পাওয়ার পরই অবস্থান বদলের ইঙ্গিত দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার তরফে এক সংক্রমণ বিশেষজ্ঞ জানিয়েছেন,”বিশেষ কিছু পরিস্থিতিতে যেমন বন্ধ ঘর, জনবহুল এলাকা, বা বাতাস ঢুকতে পারে না এমন জায়গায় বায়ুবাহিত সংক্রমণের প্রমাণ মিলেছে।

সুতরাং বায়ুবাহিত সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে, এর স্বপক্ষে আরও প্রমাণ প্রয়োজন।” বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভন কেরকোভও ইঙ্গিত দিয়েছেন, বায়ুবাহিত সংক্রমণ নিয়ে আলোচনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর