করোনা সরঞ্জাম কেনাকাটায় কেলেঙ্কারি। কাটমানি কোথায়?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা সরঞ্জাম কেনাকাটায় কেলেঙ্কারি। কাটমানি কোথায়? মমতা কে তোপ ধনখড়ের। করোনা চিকিৎসা সরঞ্জাম কেনাতে কোটি টাকার কেলেঙ্কারি। কদিন আগেই আমফানের ত্রান কেলেঙ্কারি নিয়ে রীতিমত সমালোচিত হয়েছিল রাজ্য সরকার। ক্ষমতা কাজে লাগিয়ে শাসক দলের নেতাদের ত্রান দুর্নীতি কাণ্ড রীতিমত তোলপাড় সৃষ্টি করেছিল রাজ্যে। আর এবার করোনা কেলেঙ্কারি। তাও আবার এক আধ টাকার নয়। কোটি কোটি টাকার। আর শুধু টাকাই নয় করোনা চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ নিয়েই দুর্নীতি! আর তা নিয়ে এবার তোপ দাগলেন রাজ্যপাল।

আরও পড়ুনঃ করোনায় আজও অব্যাহত মৃতুমিছিল। রাজ্যের আশা শুধুই সুস্থতার হার।

উল্লেখ্য, করোনা আবহে এখন পর্যন্ত প্রায় ২ হাজার কোটি টাকার চিকিৎসার জন্যে সরঞ্জাম কিনেছে রাজ্য সরকার। রাজ্যের অধীনে থাকা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড নামের একটি সংস্থা মূলত এই চিকিৎসা সরঞ্জাম কেনে। কিন্তু একসাথে অনেকটা সামগ্রী কেনার কারনে সময় বেশি লাগে। তাই অল্প সময়ে বেশি পরিমান সামগ্রী আনার জন্যে রাজ্য একটি আলাদা কমিটি গঠন করে। উদ্দেশ্য ছিল অল্প সময়ে বেশি সামগ্রী মজুত করা। কিন্তু এখন জানা যাচ্ছে নিয়মের তোয়াক্কা না করে বেশ কিছু এজেন্সি থেকে ওষুধ কেনা হয়েছিল। যার গুণমান ছিল অত্যন্ত খারাপ।

এই খারাপ মানের ওষুধ আমদানিতে কোটি কোটি টাকা ব্যায় হয়েছে রাজকোষ থেকে। বিষয়টি জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার চিকিৎসা সামগ্রী কেনাতে এহেন ঘটনা ঘটায় চরম উদবিঘ্ন মুখ্যমন্ত্রী সাথে সাথেই তদন্তের নির্দেশ দেন। স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তদন্ত করবে এবং দ্রুত মুখ্যসচিব এবং মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবে।

এই বিষয় নিয়ে আজ রাজ্য সরকার কে কাথগরায় তোলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বিরক্তি প্রকাশ করছি এই শব্দ বন্ধনী ব্যাবহার করে এদিন ট্যুইট করেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্ধৃত করে ট্যুইট করেছেন। কেনাকাটার কাটমানি কোথায় গেল, কে বা কারা লাভবান হলেন-সেটা খোঁজাই তদন্তের একমাত্র কাজ হওয়া উচিত। করোনা ক্রয়ের হিসাব, কোথা থেকে কেনা হয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছেন তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ হোক। স্বচ্ছতার অভাবেই দুর্নীতি জন্ম।

করোনা সরঞ্জাম কেনাকাটায় কেলেঙ্কারি। রাজ্যপাল আরও লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবার পর্দা সরিয়ে আসল তথ্য বাইরে আনুন। আর্থিক অনিয়ম এবং নির্দিষ্ট কয়েকজনের লাভবান হওয়ার খবরে বিরক্তি বোধ করছি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর