রাজ্যে কিছুতেই কমছেনা করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ৫৪৯ জোন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে কিছুতেই কমছেনা করোনা সংক্রমণ, দেশের সাথে তাল মিলিয়ে রাজ্য জুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে ২০০০ – ২৫০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্য জুড়ে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া বা হুগলীর সাথে পাল্লা দিচ্ছে মালদা, দার্জিলিং বা দক্ষিন দিনাজপুরের মত জেলা গুলিও।

আরও পড়ুনঃ ভারতে হবে অক্সফোর্ড করোনা ভ্যাকসিনের ট্রায়াল, অবশেষে মিলল ছাড়পত্র।

সংক্রমণ বাড়ার পাশাপাশি মৃত্যু সংখ্যাও বাড়ছে সমান তালে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেই সংখ্যা। গত কয়েকদিন ধরে গড়ে ৩৫-৪০ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। অন্যদিকে সুস্থতার হারও বেড়েছে রাজ্যে। প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। কিন্তু সংক্রমণের গতি অব্যাহত থাকায় বেড়েই চলেছে চিকিৎসাধীন আক্রান্তের । আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ২ হাজার ৫৪৯ জন। আজকের ২ হাজার ৫৪৯ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৭৩৭।

এই   বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২০ হাজার ৬৩০ জন। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৬২৯ জনের। মৃত ১ হাজার ৬২৯ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৪৫ জন। উল্লেখ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার ৫১৭। সুস্থতার হার ৬৯.৪১ শতাংশ। আজকের ২ হাজার ৫৪৯ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫০ হাজার ৫১৭ জন।এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে  ১ অগাস্ট পর্যন্ত রাজ্যে স্যাম্পল টেস্টের সংখ্যা ৮,৯৩,৪০০। প্রতি দশ লক্ষে স্যাম্পল টেস্ট হচ্ছে ১০,১৫০টি। এর মধ্যে পজিটিভ কেসের হার ৭.৯৭ শতাংশ। রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৮.৯২% মানুষ।

করোনা আক্রান্তের সংখ্যায় কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত রোগীর সংখ্যা ১৫,৭৩৯ জন। হাওড়ায় নতুন আক্রান্ত ২৬২ জন। করোনা পজিটিভ রোগীর সংখ্যাও বেড়েছে ৮,০১২ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৫ হাজার ৩৩৮ জন। হুগলিতেও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৩ হাজার জনের। তবে রাজ্যের ৪ জেলাতে এখনো করোনা সংক্রমণে মৃত্যু হয়নি, সেই জেলা গুলি হল কচবিহার,পুরুলিয়া,বাঁকুড়া ও ঝাড়গ্রাম। সব মিলিয়ে রাজ্যের টোটাল আক্রান্তের মধ্যে প্রায় ৭৫ শতাংশ কোলকাতা, ও দুই ২৪ পরগনার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত