নজরবন্দি ব্যুরোঃ ভারতে হবে অক্সফোর্ড করোনা ভ্যাকসিনের ট্রায়াল, অবশেষে মিলল ছাড়পত্র। বহু কাঙ্খিত রিপোর্ট প্রকাশ করে ভ্যাক্সিনের সুখবর আগেই দিয়েছে অক্সফোর্ড। বহু কাঙ্খিত প্রতীক্ষার ফলাফল সামনে এসেছে। আর এবার ভারতের জন্যেও এল অক্সফোর্ডের ভ্যাকসিন সংক্রান্ত সুখবর। দেশে অক্সফোর্ডের ‘ভ্যাকসিনের’ ক্লিনিক্যাল ট্রায়াল হবে মানব্দেহে। সিরাম ইনস্টিটিউটকে ছাড়পত্র দিল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন(CDSCO)। এই খবর ভারতবাসীর জন্যে অত্যন্ত খুশির।
আরও পড়ুনঃ বহু কাঙ্খিত রিপোর্ট প্রকাশ করে ভ্যাক্সিনের সুখবর দিল অক্সফোর্ড।
ভারতে হবে অক্সফোর্ড করোনা ভ্যাকসিনের ট্রায়াল। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন(CDSCO) জানিয়েছে সিরাম ইনস্টিটিউট ভারতীয় সেচ্ছাসেবকদের ওপর অক্সফোর্ডের ভ্যাকসিনের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালাবে। ভারতীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই এই বিষয়ে অনুমতি দিয়েছে।
উল্লেখ্য করোনা ভ্যাক্সিন নিয়ে কয়েকদিন আগেই সুখবর দিয়েছে অক্সফোর্ড। ‘দ্য ল্যানসেট’ মেডিক্যাল জার্নাল জানিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিন ChAdOx1 মানবশরীরের পক্ষে নিরাপদ এবং করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। দাবি করা হয়েছে এই ভ্যাক্সিনের প্রথম ডোজেই ৯০ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরী হয়েছে।ল্যানসেট জার্নাল জানিয়েছে, ১০৭৭ জন স্বেচ্ছাসেবককে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। প্রায় প্রত্যেকের শরীরেই T-Cell সক্রিয় হয়েছে এবং পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে। প্রথম পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট দেখে ইতিমধ্যেই দশ কোটি ভ্যাকসিনের অর্ডার দিয়েছে ব্রিটিশ সরকার।
অক্সফোর্ডের এই ভ্যাক্সিনের দিকে তাকিয়ে ছিল সারা পৃথিবী। ‘দ্য ল্যানসেট’ মেডিক্যাল জার্নাল অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিন ChAdOx1 মানবশরীরের পক্ষে নিরাপদ এবং করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম বলে জানানোর পর কিছুটা হলেও ঘাম দিয়ে জ্বর ছেড়েছে বিশ্ববাসীর। তবে এখনই টিকা সফল সেই দাবি করা হয়নি। এখনও চালানো হবে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে ৯০ শতাংশ ক্ষেত্রে সফল ভাবে কাজ করেছে টিকা। নিপদ ভাবে মানব দেহে তৈরি হয়েছে অ্যান্টি বডি।







