নজরবন্দি ব্যুরোঃ টানা ২৫ দিন ধরে বাড়ছে সংক্রমণ। ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে করোনা। গতকালের পর ফের নয়া রেকর্ড হল দেশে। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ২৪৯। এর ফলে ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯।
আরও পড়ুনঃ শিক্ষকদের জন্যে সুখবর, CAS প্রদানে রাজ্যকে গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের।
অন্যদিকে, সুস্থতার সংখ্যা অনেক কম দৈনিক আক্রান্তের চেয়ে। সুস্থ হয়েছেন ৬০ হাজার ৪৮ জন। যার মধ্যে বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে ৬ লক্ষ ৯১ হাজার ৫৯৭। পাশাপাশি মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯ জন। আর করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ১ কোটি ১৬ লক্ষ ২৯ হাজার ২৮৯ জন।
এদিকে দেশজুড়ে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। সূত্রের খবর, এই বৈঠকে করোনার পরীক্ষা বাড়ানো, সংক্রমিতদের সংস্পর্শে কারা এসেছেন তা খুঁজে বের করা, আইসোলেশনে জোর দেওয়া এবং করোনাবিধি মানা ইত্যাদির উপর জোর দেওয়া হয়েছে।



