নজরবন্দি ব্যুরোঃ শনিবার কিছুটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৩৭,৭০৪ জন। গতকালের তুলনায় আক্রান্ত কমেছে ২.৭ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা ৩,৮৯,০৩,৭৩১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। মোট মৃত্যুর সংখ্যা ৪,৮৮,৮৮৪ জন।
আরও পড়ুনঃ ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি, সুভাষ ভৌমিকের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর


দেশে এই মুহুর্তে সক্রিয় রোগীর সংখ্যা ২১,১৩,৩৬৫ জন। সুস্থতার হার ৯৩.৩১ শতাংশ। তবে বেড়েছে দেশের ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার করেছে। মোট আক্রান্তের সংখ্যা ১০,০৫০ জন।
দৈনিক আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮,২৭০ জন। ওমিক্রন আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। মৃত্যু হয়েছে ৫২ জনের। কর্ণাটকে একদিনে আক্রান্ত ৪৮,০৪৯ জন। গত ২৪ ঘন্টায় কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮,৬৬৮ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ২৯,৮৭০ জন। গুজরাতে আক্রান্তের সংখ্যা ২১,২২৫ জন।
কিছুটা কমল দেশের দৈনিক সংক্রমণ, কমেছে মৃত্যুও

করোনা সংক্রমণ রুখতে সারা দেশজুড়ে চলছে জোরকদমে টিকাকরণ। দেশে টিকাকরণের সংখ্যা ইতিমধ্যেই ১৬১ কোটির মাইলস্টোন পার করেছে। তবে দ্বিতীয় ঢেউয়ের তুলনায় অনেকটা রাশ আলগা রেখেছে প্রত্যেকটি রাজ্য। বেশ কয়েকটি রাজ্যে সপ্তাহান্তে লকডাউনের সিদ্ধান্ত নিয়ে সরকারগুলি।









