করোনা আক্রান্ত হলেন সিপিআইএম বিধায়ক মানস মুখোপাধ্যায়।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার করোনায় আক্রান্ত হলেন সিপিআইএম বিধায়ক মানস মুখোপাধ্যায়। আজ শনিবার নিজের ফেসবুকে তিনি নিজেই সে কথা জানান। বেশ কয়েকদিন তার জ্বর না কমায় ডাক্তারদের পরামর্শে কোভিট টেস্ট করান তার পর তার করোনা ধরা পরে।

আরও পড়ুনঃ ভেন্টিলেশন সাপোর্টে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন চৌহান।

এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মানাস বাবু ছারাও বেশ কয়েকজন বামফ্রন্ট নেতা করোনাতে আক্রান্ত হয়েছেন বা মারা গিয়েছেন। নেতা অশোক ভট্টাচার্য, ফুয়াদ হালিম, অনাদি সাহু এবং শ্যামল চক্রবর্তী। এদের মধ্যে শ্যামল বাবু গত সপ্তাহে মারা গিয়েছেন।

প্রসঙ্গত রাজ্য জুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে ২০০০ – ২৫০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্য জুড়ে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া বা হুগলীর সাথে পাল্লা দিচ্ছে মালদা, দার্জিলিং বা দক্ষিন দিনাজপুরের মত জেলা গুলিও।

সবথেকে খারাপ অবস্থা কলকাতা এবং দুই ২৪ পরগণার।কলকাতার কাছাকাছি সংক্রমণ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগণায়। এই জেলাতে আজ সংক্রামিত হয়েছেন ৬০৬ জন। এখন পর্যন্ত জেলা জুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৬৭ জন। আজ উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১৬ জনের। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর