কার্জন গেট বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! সায়নীর মন্তব্যে বিতর্ক জেলাজুড়ে

Sayani Ghosh: মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝান ১২ বছর আগে এই গেট ছিল?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বর্ধমানের ঐতিহ্য কার্জন গেট (Curzon Gate)। আর সেই কার্জন গেট বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই হাস্যকর কথা বলে বিতর্কের পাত্রী হলেন তৃণমূলের যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। তার এই মন্তব্য নিয়ে জেলা জুড়ে বিতর্ক ছড়িয়েছে। সায়নীর এই মন্তব্য শুনে বিজেপি (BJP) তাঁকে ইতিহাস শিখে আসার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ অবশেষে ইডির মুঠোয় এল ‘ কালীঘাটের কাকু ‘ র গলা।

কার্জন গেট বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! সায়নীর মন্তব্যে বিতর্ক জেলাজুড়ে
কার্জন গেট বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! সায়নীর মন্তব্যে বিতর্ক জেলাজুড়ে

গতকাল বুধবার অর্জন গেটের সামনে সভা করতে আসেন তৃণমূলের (TMC) এই যুবনেত্রী। সেখানে তিনি বলেন, “মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝান ১২ বছর আগে এই গেট ছিল? বর্ধমানের (Burdwan) চকচকে রাস্তাঘাট। সুন্দর লাইট কিছুই ছিল না”।

karjan

তার এই বক্তব্য শুনে বর্ধমানের সিপিএম নেতা দীপঙ্কর দে (Deepankar Dey) বলেন, ” এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামের সঙ্গে সঙ্গীতজ্ঞ, ভালো ছবি আঁকেন, ভালো নাচেন ইত্যাদি ছিল। এখন উনার নামের সঙ্গে যুক্ত হল কার্জন গেটের প্রতিষ্ঠাতা “। সায়নীর এই কথা নিয়ে তৃণমূলের অবশ্য অন্যরকম বক্তব্য। জেলা তৃণমূলের দাবি,

তাদের নেত্রী সায়নী ঘোষ বলতে চেয়েছেন কার্জন গেটের সংস্কার নিয়ে। জেলা তৃণমূল নেতা দেবু টুডু (debu Tudu) বলেন, “কার্জন গেট যে আগে থেকে ছিল এটা অস্বীকার করবার উপায় নেই, আমাদের নেত্রী তার সংস্কারের কথা বলতে চেয়েছেন।

কার্জন গেট বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! সায়নীর মন্তব্যে বিতর্ক জেলাজুড়ে

sayani3

কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বেশ কয়েকবার সংস্কার হয়েছে এই গেটের “। উল্লেখ্য ১৯০৪ সালে ইংরেজ আমলে লর্ড কার্জনের শাসনের সময় তার নাম অনুসারে তৈরি হয় কার্জন গেট। যা বর্তমানে বর্ধমানের ঐতিহ্য বহন করে আসে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত