নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরায় তৃণমূল উত্তাপ, গত দিন কয়েকে এই চিত্র স্পষ্ট হয়েছে বিপ্লব দেবের রাজ্যে। একে একে নেতা মন্ত্রীদের পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গমনে গুরুত্ব বেড়েছে আরও। ২৩ এর ত্রিপুরা বিধানসভা ভোতে সব আসনেই প্রার্থী দেবে তৃণমূল, দলের তরফে জানানো হয়েছে সেকথাও।
আরও পড়ুনঃ খেলরত্ন থেকে রাজীবের নাম সরিয়ে ধ্যানচাঁদের নাম ঘোষণা মোদির
বিশেষ করে মুকুল রায় তৃণমূলে ফিরে আসার পর থেকেই জোট বেঁধেছে বিপ্লবের রাজ্যের ত্রৃণ্মুল কর্মী সমর্থকরা। এমনিতেও সে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে দলের অন্দরেই। সেই দুর্বল মাটিতেই ভিত গড়ছে মমতা সরকার। তবে ত্রিপুরায় তৃণমূল উত্তাপ আঁচ করেই এবার জমি ধরে রাখতে আসরে নামছে কংগ্রেস।
ত্রিপুরায় তৃণমূল উত্তাপ, রাশ ধরতে আসরে নামছে কংগ্রেস।
অভিষেকের সফরের পরেই ত্রিপুরায় বৈঠক করে এসেছন AICC সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে ও ছত্তিসগড়ের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিংহ দেও। এমনিতেই ত্রিপুরায় কান পাতলেই শোনা যাচ্ছে যে তীব্রতায় ত্রিপুরা দখলের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল তার সিকিভাগ চেষ্টা করছে না কংগ্রেস।
ডিসেম্বরেই পরিস্থিতি বিচারে ত্রিপুরা যাবেন রাহুল গান্ধী। তার আগে এখন থেকেই দলের রাশ গোটাতে সক্রিয় হচ্ছে কংগ্রেস। বৈঠকে কথা হয়েছে কর্মী সমর্থকদের মনোভাব নিয়ে আলোচনা হয়েছে ত্রিপুরায় তৃণমূল উত্তাপ এবং জাল বিস্তার নিয়েও।



