CPIM বা ISF নয়, মমতার পাশে থাকা উচিত ছিল! ‘অধীর হটাও’ দাবি কংগ্রেসের বৈঠকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ CPIM বা ISF নয়, মমতার পাশে থাকা উচিত ছিল! ‘অধীর হটাও’ দাবি কংগ্রেসের বৈঠকে। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কদিন আগেই নজিরবিহীনভাবে আক্রমণ শানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উদ্দেশ্যে। বাংলায় কংগ্রেসের ভরাডুবির জন্যে সোজাসুজি অধীর চৌধুরীকে দায়ী করেছিলেন কংগ্রেস নেতা। এবার সেই সুর শোনা গেল প্রদেশ কংগ্রেসের নেতাদের মধ্যেও। কংগ্রেসের বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সামনেই ‘অধীর হটাও’ দাবি তুললেন রাজ্যের নেতারা।

আরও পড়ুনঃ অবশেষে লাগাম মৃত্যুমিছিলে, বাংলায় আতঙ্ক কাটিয়ে কার্যত নিয়ন্ত্রনে করোনা ভাইরাস।

বাংলায় বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর্যালোচনা করতে অশোক চৌহানের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কংগ্রেসের হাইকমান্ড। এই বৈঠকে ছিলেন সলমান খুরশিদ এবং মনীশ তিওয়ারির মতো নেতারাও তাদের সামনেই অধীর চৌধুরীকে সরানোর দাবি ওঠে। সূত্র বলছে এই বৈঠকে প্রদেশ কংগ্রেসের তরফে আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, আবু হাসেম খান চৌধুরী এবং দীপা দাসমুন্সির মতো নেতারা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

আব্দুল মান্নান উপস্থিত থাকলেও তিনিও নিশানা থেকে বাদ যাননি। অধীরের পাশাপাশি তাকেও নিশানা করেন কংগ্রেস নেতারা। কেন্দ্রীয় নেতৃত্বের সামনে গত বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে সুর চড়ান কংগ্রেস নেতাদের বড় অংশ। সূত্রের দাবি অভিযোগ মূলত জোট ইস্যুতে। বিজেপি বিরোধী ইমেজ গড়ে তোলার বদলে মমতা বিরোধী ইমেজই ডুবিয়েছে কংগ্রেস কে বলে দাবি। আব্বাসের আইএসএফ এবং সিপিআইএমের সাথে জোট না করে বিজেপিকে ঠেকাতে তৃণমূলের সাথে জোট করা উচিত ছিল মনে করছেন কংগ্রেসের একাধিক নেতা।

উল্লেখ্য, ৫ রাজ্যে কংগ্রেসের শোচনীয় ফলের ময়নাতদন্ত করতে ৪ সদস্যের একটি কমিটি গড়ে দিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। সেই কমিটি পর্যালোচনায় বসেছিল। সেখানেই ‘অধীর হটাও’ দাবি ওঠে। তাঁকে সরিয়ে বিকল্প মুখ তুলে আনার দাবি জানানো হয়। প্রসঙ্গত, কদিন আগেই কংগ্রেসের কেন্দ্রীয় নেতা বিরাপ্পা মইলি একই কথা বলেছিলেন।

CPIM বা ISF নয়, মমতার পাশে থাকা উচিত ছিল! কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, ”মমতা তো আমাদেরই লোক। তৃণমূল তৈরির আগে কংগ্রেসেই ছিলেন। বাংলায় যেহেতু মমতাই বিজেপির (BJP) বিরুদ্ধে লড়ছিলেন, তাই আমাদের উচিত ছিল তৃণমূলের সঙ্গেই জোট করা। বাম এবং আইএসএফের সঙ্গে জোট করার থেকে তৃণমূলের সঙ্গী হলে দলের জন্য ভাল হত।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন