KMC Election 2021: পাঁচ ওয়ার্ডে প্রার্থী বদল, তৃতীয় দফার তালিকা প্রকাশ কংগ্রেসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরভোটের নির্ঘন্ট ঘোষণার পর থেকেই একে একে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম, তৃণমূল এবং বিজেপি। দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করছে কংগ্রেস। মঙ্গলবার তৃতীয় দফায় ৩২ জনের নাম ঘোষণা করল কংগ্রেস। এর মধ্যে পাঁচ ওয়ার্ডে প্রার্থী বদল করেছে তাঁরা। 

আরও পড়ুনঃ KMC Election 2021: ১৪৪ টি ওয়ার্ডে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ

- Advertisement -

এর আগে প্রথম দফায় ৬৬, দ্বিতীয় দফায় ২৯ এবং পরের দফায় ২৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেসের। মোট ১২২ টি ওয়ার্ডে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাঁরা। বদল করা হয়েছে ১, ১৫, ৩৫,৯২ এবং ৯৫ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের। ১ নম্বর ওয়ার্ডে সফিকুল খাদিমের পরিবর্তে প্রার্থী হয়েছেন কার্তিক সাউ। ১৫ নম্বর ওয়ার্ডে সুস্মিতা চক্রবর্তীর পরিবর্তে প্রার্থী হলেন রুমা হালদার। ৩৫ নম্বর ওয়ার্ডে ইন্দাণী পাল চৌধুরীর পরিবর্তে প্রার্থী হচ্ছেন মহম্মদ ওয়েইসি।

Congress Becomes Opposition's Favourite Poaching Ground

৯২ ওয়ার্ডে প্রার্থী ছিলেন চন্দন মুখ্যোপাধ্যায়। সেই জায়গায় নতুন প্রার্থী করা হয়েছে তারক ভদ্রকে। ৯৫ ওয়ার্ডে প্রার্থী করা হয়েছিল রবীন্দ্রনাথ ঘোষ। নতুন প্রার্থী হয়েছেন তরুণ গুহকে। মোট ১২২ টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে কংগ্রেস। বাকি ২২ টি ওয়ার্ডে প্রার্থী দেয়নি তাঁরা।

প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পরেই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল বামেরা যে সমস্ত আসনে জয়লাভ করেছে সেই আসনগুলিতে প্রার্থী দিতে চায় না কংগ্রেস। অন্যদিকে বামেদের ইঙ্গিত, আগামী নির্বাচনে বিজেপি এবং তৃণমূল ছাড়া সমস্ত দলকে সমর্থন করবেন তাঁরা। অর্থাৎ দূর থেকে হলেও সমঝোতার সবুজ আলো জ্বেলে রাখলেন দুই পক্ষ।

- Advertisement -

পাঁচ ওয়ার্ডে প্রার্থী বদল, ১২২ এ প্রার্থী দিল কংগ্রেস

পাঁচ ওয়ার্ডে প্রার্থী বদল, ১২২ এ প্রার্থী দিল কংগ্রেস
পাঁচ ওয়ার্ডে প্রার্থী বদল, ১২২ এ প্রার্থী দিল কংগ্রেস

 যদিও কংগ্রেসের পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে আগে থেকেই বিবাদ লেগেই ছিল। রবিবার বিধান ভবনে তালা দিয়ে প্রতিবাদের পর সোমবার আগ্যে কেরোসিন ঢেলে প্রতিবাদ দেখাতে শুরু করেন কংগ্রেস নেতারা। বিধানভবনে হাজির কর্মীরা পর ওই মহিলাকে রক্ষা করেন। ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ এসে পরস্থিতি সামাল দেয়। তারপরেই মঙ্গলবার প্রার্থী বদল করল কংগ্রেস।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর