কংগ্রেস কে অপমান বিকাশ-মীনাক্ষীর, পাল্টা CPIM-কে ‘সাংসদ’ খোঁচা রোহনের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কংগ্রেস কে অপমান বিকাশ-মীনাক্ষীর! জোট থাকা অবস্থাতেই সাঁইবাড়ির স্মৃতি উসকে ‘গুণ্ডা’, ‘ঘাতক’ ইত্যাদি বিশেষণে কংগ্রেস কি ভূষিত করলেন দুই শীর্ষ নেতা-নেত্রী। কদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছিলেন, মমতার বিরুদ্ধে প্রার্থী দেবেনা কংগ্রেস। বিপুল জনসমর্থন নিয়ে আসা তৃণমূল সরকারের কান্ডারী মমতা বন্দোপাধ্যায়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন অধীর। তারপরেই কংগ্রেসকে আলোচনায় বসার প্রস্তাব দেয় CPIM। সিপিআইএম সূত্রে খবর তারা আগ বাড়িয়ে জোট ভাঙবেন না।

আরও পড়ুনঃ টানা ৩ দিন কমল সুস্থতার হার, করোনার দাপটে বাংলায় আজও মৃত্যু ৮৪ জনের।\

সেই কারনেই আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস কে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে। খড়দা, সামসেরগঞ্জ আর ভবানীপুর আসনের উপনির্বাচন নিয়ে আলোচনা চাইছে সিপিআইএম। এদিকে ২০১৬ এবং ২০২১ দুই বিধানসভা নির্বাচনে জোটের ভরা ডুবির পর কংগ্রেস শীর্ষ নেতারা চাইছেন না সিপিআইএমের সাথে তাদের জোট থাকুক। বরং একাধিক নেতা তৃণমূলের সাথে থাকার পক্ষে রায় দিয়েছেন। যার মধ্যে অন্যতম বিরাপ্পা মইলি।

এই পরিস্থিতিতে কংগ্রেস সিপিআইএমের বিবাদ প্রকাশ্যে চলে এল নেট সৌজন্যে। কংগ্রেস কে অপমান বিকাশ-মীনাক্ষীর! আবার সামনে এল বর্ধমানের ‘‌সাঁইবাড়ি’‌ অধ্যায়। সিপিআইএমের নেতা তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তরুণ নেত্রী মীনাক্ষী মুখার্জী নিজেদের ফেসবুক পেজে একটি পোস্ট করেন। ‘‌সাঁইবাড়ি’‌ নিয়ে এই পোস্টে একাধিক জায়গায় ‘‌গুন্ডা’‌ ‘কংগ্রেসী ঘাতক বাহিনী’ ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়েছে। তা নিয়েই কার্যত ধুন্ধুমার।

এই পোস্ট দ্বয় চোখে পড়ে অনেক কংগ্রেস সমর্থক ও নেতার। সোমেন মিত্রর পুত্র তথা কংগ্রেস নেতা রোহন মিত্র ট্যুইটারে লিখেছেন, ‘‌২০১৬ সালের পর আরও একবার কংগ্রেসের সঙ্গে জোট ভাঙার পথ খুঁজছে সিপিএম।’‌ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে খোঁটা দিয়ে তাঁর মন্তব্য, ‘‌আপনার সাংসদ পদটিও শোষকের প্রতি শোষিতের ইতিবাচক ভূমিকা। সাঁইবাড়ি আমরাও ভুলিনি’‌। নেট দুনিয়ায় অনেক কংগ্রেস সমর্থক মুণ্ডপাত শুরু করেছেন মীনাক্ষী মুখার্জী এবং বিকাশ ভট্টাচার্যের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর