Virat Kohli: বিরাটের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশা! কথা বলবেন বোর্ড কর্তারা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এই বিশ্বকাপে ফাইনালে হারার পর ভারতীয় ক্রিকেট বোর্ড পাখির চোখ করেছে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ কে। আর এই বিশ্বকাপে বিরাট কোহলি খেলবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে সাথে কথাবার্তা বলতে পারেন বোর্ডের আধিকারিকরা। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত কিনা বিরাট।

আরও পড়ুন: আগামী বিশ্বকাপ খেলবেন মেসি! জল্পনা ছড়িয়ে মন্তব্য এল এম 10 এর

বিশ্বকাপের পরে ছুটিতে রয়েছেন বিরাট। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টি-টোয়েন্টি এবং একদিনের দলে তাকে রাখা হয়নি। তাই কবে তাকে ফের ক্রিকেট খেলতে দেখা যাবে তা এখনই ঠিক করে বলা যাচ্ছে না। বিরাট প্রসঙ্গে এক কর্তা জানান,

বিরাটের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশা! কথা বলবেন বোর্ড কর্তারা
বিরাটের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশা! কথা বলবেন বোর্ড কর্তারা

“টি-টোয়েন্টি দলে বিরাটের এখন সুযোগ পাওয়া কঠিন। তবে ভারতীয় দলের ম্যানেজমেন্ট এখনই কোনও রকম সিদ্ধান্ত নিতে রাজি নয়। আগে বিরাটের সঙ্গে কথা বলা হবে। ও কী সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিরাটের খেলা”।

7 1

সদ্যসমাপ্ত এক দিনের বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছেন বিরাট। সাদা বলের ক্রিকেটে বিরাট এখনও ভাল ফর্মে। টি২০ তে ১১৫টি ম্যাচে ৪০০৮ রান করেছেন তিনি। বিরাটের গড় ৫২.৭৪, স্ট্রাইক রেট ১৩৭.৯৭। তার পরেও তাঁকে বাদ দিয়ে টি-টোয়েন্টি দল তৈরির কথা ভাবা সম্ভব কি না সেটাও প্রশ্ন অনেকের।

বিরাটের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশা! কথা বলবেন বোর্ড কর্তারা

9 1

তবে সবটাই নির্ভর করছে বোর্ড ও বিরাটের আলোচনার পর। সেখানে যদি বিরাট খেলতে চান তাহলে অন্য কথা আর যদি খেলতে না চান তাহলে আগামীতে আইপিএল ছাড়া আর ছোট ফরম্যাটের ক্রিকেটে দেখা যাবে না তাঁকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর