নজরবন্দি ব্যুরোঃ যৌন ইঙ্গিতপূর্ণ উক্তি! মহিলা কমিশনে অভিযোগ জমা পড়ল রাজ্যপালের বিরুদ্ধে। রাজ্যপালের কাছ থেকে একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে একরকম যৌন ইঙ্গিতপূর্ণ উক্তি প্রতাশিত নয়। রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে এমনটাই অভিযোগ জমা পড়ল রাজ্যের মহিলা কমিশনে।
আরও পড়ুনঃ ফেক ছবি পোস্ট করলেন দিলীপ। ভুয়ো পরম্পরা অব্যাহত বিজেপি-র!


গত ২ রা অক্টোবর রাজ্যপাল তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে অশালীন ইঙ্গিতপূর্ণ টুইট করেন বলে অভিযোগ করেন সুস্মিতা বন্দোপাধ্যায়। চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়কে তিনি লিখেছেন, এতে বাংলার সংস্কৃতি নষ্ট হচ্ছে। এমনকি মহিলা কমিশনের কাছে সুস্মিতার দাবি, রাজ্যপালকে অবিলম্বে পাবলিক ফোরাম থেকে এই মন্তব্য প্রত্যাহার করতে হবে।
যৌন ইঙ্গিতপূর্ণ উক্তি! মহিলা কমিশনে অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। সুস্মিতা আরও বলেন , “আমি রাজনীতি করি না। আমি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে বাগবিতন্ডা লক্ষ্য করেছি। কিন্ত একজন মহিলাকে রাজ্যপাল যে ভাষায় কুরুচিকর ইঙ্গিতে টুইট করেছেন, নিজে মহিলা হয়ে তা মেনে নিতে পারলাম না। তাই প্রতিবাদ করলাম।”
উল্লেখ্য, হাথরাস কাণ্ডে কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া বিজেপির ড্যামেজ কন্ট্রোলে কদিন আগেই নেমেছেন খোদ রাজ্যপাল বলে বিতর্ক সৃষ্টি হয়েছে। এছাড়াও বিভিন্ন ইস্যুতে বিরোধীদের মতই মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে বিঁধেছেন তিনি। সাম্প্রতিক সময়ে জঙ্গি সন্দেহে বাংলা থেকে গ্রেফতার হওয়া, বিস্ফোরক উদ্ধার। সব নিয়েই নবান্নের বিরুদ্ধে তীব্র সমালোচনা শানিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।


কিন্তু কদিন আগে তিনি যা করেছেন তা কার্যত নজিরবিহীন। রাজ্যের সাংবিধানিক প্রধান এমন সময় রাজ্যের নারী সুরক্ষা এবং ধর্ষন নিয়ে প্রশ্ন তুলেছেন যখন হাথরাস কাণ্ড এবং বিজেপি প্রশাসনের ভূমিকা নিয়ে বিজেপি-র বিরুদ্ধে ভারতবর্ষের প্রায় সব রাজনৈতিক দল এবং অরাজনৈতিক ব্যাক্তিত্ব সোচ্চার হয়েছেন। ধনকড় হাথরাস কাণ্ডের আবহে অগস্ট মাস জুড়ে এ রাজ্যের কোন জেলায় কত মহিলা অপহৃত ও কত মহিলা ধর্ষিত, তার রীতিমতো একটি পরিসংখ্যান প্রকাশ করেন রাজ্যপাল।
রাজ্যের সাংবিধানিক প্রধান নারী নিরাপত্তা নিয়ে উদবিঘ্ন হতেই পারেন, কিন্তু প্রশ্ন উঠেছে যোগীরাজ্যে নারী নিরাপত্তা নিয়ে, হাথরাস-কাণ্ডের প্রতিবাদে এ রাজ্যেও বিভিন্ন দল একাধিক বিক্ষোভ মিছিল করেছে। ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই। তখনই রাজ্যের চিত্র তুলে রাজ্য সরকার কে কেন আক্রমণ করলেন রাজ্যপাল? তিনি তো কোন দলের মুখপত্র নন, রাজ্যের সাংবিধানিক প্রধান!










