কমনওয়েলথ গেমস ভিলেজেই রাজধানীর প্রথম অক্সিজেন প্ল্যান্ট যুক্ত কোভিড চিকিৎসাকেন্দ্র।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কমনওয়েলথ গেমস ভিলেজেই রাজধানীর প্রথম অক্সিজেন প্ল্যান্ট যুক্ত কোভিড চিকিৎসাকেন্দ্র। করোনার দ্বিতীয় ঢেউ এ নাজেহাল গোটা দেশ। সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রের পরেই রয়েছে রাজধানী দিল্লী। অক্সিজেন থেকে বেডের অভাবে ধুঁকছে দেশের হৃদয় দিল্লী। আর্তের আকুতি ও মৃতের পরিজনদের হাহাকার দিল্লীর আকাশে বাতাসে।

আরও পড়ুনঃ করোনার কবলে নাইট শিবির, আক্রান্ত দুই খেলোয়াড়, আজ স্থগিত কেকেআর-আরসিবি ম্যাচ।

অক্সিজেনের অভাবে একের পর এক মৃত্যু এই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ইতিমধ্যেই বারবার অক্সিজেন চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে প্রতিদিন অ্যাক্তিভ রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বারছে। এমন অবস্থায় সবাইকে বেড দিতে হাঁসফাঁস অবস্থা রাজধানীর। এমন অবস্থায় অভূতপূর্ব সিদ্ধান্ত নিল দিল্লী প্রশাসন। দিল্লীর কমনওয়েলথ গেমস ভিলেজকেই আপতকালিন পরিস্থিতিতে কোভিড সেন্টারে পরিণত করা হয়েছে। শুধু তাই নয় দিল্লীর প্রথম অক্সিজেন প্ল্যান্ট যুক্ত কোভিড সেন্টারও এটি। জানা গিয়েছে, কমনওয়েলথ গেমস ভিলেজের কোভিড সেন্টারে ১৫০০ লিটার অক্সিজেন তৈরি করতে পারে এমন প্লান্ট বসানো হয়েছে।

সেন্টারের প্রতিটি বেডের সঙ্গে সেই অক্সিজেন প্লান্টের যোগ রয়েছে এবং সরাসরি ভাবে সেগুলি যুক্ত। এতে রোগীদের অক্সিজেন সরবরাহ করতে কোনও অসুবিধে হওয়ার কথা নয়। বিদেশ থেকে চিকিত্‍সকদের সঙ্গে কথা বলে এই অক্সিজেন প্লান্টগুলি কিনে এনে লাগানো হয়েছে। দিল্লিতে করোনা সংক্রমণ যত বাড়ছে, তত সমস্যা দেখা দিচ্ছে অক্সিজেনের যোগান নিয়ে। অক্সিজেনের অভাবে একাধিক কোভিড রোগীর মৃত্যু হয়েছে রাজধানীতে। এই পরিস্থিতিতে এ বার বিদেশ থেকে অক্সিজেন আমদানির সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

কমনওয়েলথ গেমস ভিলেজেই রাজধানীর প্রথম অক্সিজেন প্ল্যান্ট যুক্ত কোভিড চিকিৎসাকেন্দ্র। এই নিয়ে মঙ্গলবার তিনি জানান “দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কক থেকে ১৮টি অক্সিজেন ট্যাঙ্কার আমদানি করা হবে। আগামিকাল থেকেই সেগুলি আসতে শুরু করবে। আমরা কেন্দ্রকে অনুরোধ করেছি সেনাবাহিনীর বিমানে করে সেগুলি ভারতে আসার অনুমতি দেওয়ার জন্য। কথাবার্তা চলছে। শিগগির এই সমস্যা মিটে যাবে।” করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে রাজধানী সহ গোটা দেশ একদিন জয়ী হবে সেই আশাতেই দেশবাসী। প্রসঙ্গত গত দুই দিন কিছুটা হলেও কমেছে দৈনিক সংক্রমণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর