সচিনের ছবি বিতর্কে ব্যবস্থা নিল কমিশন, ইউসুফ কে কড়া নির্দেশ

Yusuf Pathan: মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এই নির্দেশ দিয়েছেন বলে কমিশন সূত্রের খবর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা ভোটের প্রচারের ফ্লেক্সে সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহার করে বিপাকে তৃণমূলের তারকা প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। কেন সচিনের ছবি ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে কোনও বৈধ অনুমতি রয়েছে কি না, সেই সব বিষয়ে এবার জানতে চাইছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: ISF-কে ‘কড়া’ বার্তা বামফ্রন্টের, আসন সমঝোতা নিয়ে দ্রুত অবস্থান স্পষ্ট করার নির্দেশ!

pathan2 2

মুর্শিদাবাদের জেলা শাসকের কাছে ইতিমধ্যেই এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে কমিশনের দফতর থেকে। পাশাপাশি জেলাশাসকের পক্ষ থেকেও নির্বাচনী প্রচারের ফেস্টুনে ব্যবহৃত ছবির অনুমতিপত্র সম্পর্কে জানতে চাইছে কমিশন।

pathan1 4

ইউসুফ পাঠান ইস্যুতে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসকে বিতর্কিত সেই ছবি সরানোর জন্য নির্দেশ দেওয়া হল৷ মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এই নির্দেশ দিয়েছেন বলে কমিশন সূত্রের খবর। ইতিমধ্যেই সিইও অফিস বিষয়টি জানিয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার।

সচিনের ছবি বিতর্কে ব্যবস্থা নিল কমিশন, ইউসুফ কে কড়া নির্দেশ

pathan3 2

পাঠানের বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল কংগ্রেস। দাবি করা হয়েছিল, নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এমন কিছু ছবি বা ব্যানার বহরমপুরের তৃণমূলপ্রার্থী ব্যবহার করছেন, যা MCC-র বিরুদ্ধ কাজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত