ব্যালট খেয়ে লাভ হল না, ভোট বাতিলের সিদ্ধান্ত নিল কমিশন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের ভোট গণনা চলাকালীনই পাছে তিনি হেরে যান ভেবে গণনাকেন্দ্রে ঢুকে ব্যালট পেপার চিবিয়ে খেয়ে নিয়েছিলেন হাবড়ার ভুরকুণ্ডা গ্রামের ৩১ নম্বর বুথের তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। সিপিএমের তরফে অভিযোগ ছিল, ওই কেন্দ্রে তাঁদের প্রার্থী চার ভোটে জিতছিল। কিন্তু ব্যালট খেয়ে লাভ হল না। কারণ, নির্বাচন কমিশন মহাদেবের বুথ সহ ২০টি বুথের ভোট বাতিল করার সিদ্ধান্ত নিল।

আরও পড়ুন: ব্যালট রাস্তায় গেল কীভাবে, আদালতে তীব্র ভর্ৎসনার সম্মুখীন কমিশন

মহাদেব মাটির এই কীর্তি সংবাদমাধ্যমে প্রকাশ পেতেই হাসির রোল উঠেছিল। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনরা সেদিনের মতো উপাদান পেয়ে গিয়েছিলেন মজা করার জন্য। অবশেষে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল মহাদেবের ভোট বাতিল করা হবে। যদিও মহাদেব মাটি প্রথম সারির এক সংবাদমাধ্যমকে দাবি করেছিলেন যে, তিনি ব্যালট পেপার খাননি। কিন্তু বিতর্ক এতটাই বেশি তৈরি হয়েছিল যে কমিশন কোনও রকম ঝুঁকি নিতে চাইল না। ভুরকুণ্ডার এই সংশ্লিষ্ট বুথে ছাড়াও আরও ১৯ টি বুথে ভোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ব্যালট খেয়ে লাভ হল না, ভোট বাতিলের সিদ্ধান্ত নিল কমিশন
ব্যালট খেয়ে লাভ হল না, ভোট বাতিলের সিদ্ধান্ত নিল কমিশন

এই মুহূর্তে পাওয়া রিপোর্ট অনুযায়ী, কমিশন যে বুথ গুলির ভোট বাতিল করেছে সেগুলি হল, সাঁকরাইলের মানিকপুর ২৪৭ থেকে ২৫৪ নম্বর পর্যন্ত মোট ন’টি বুথ। সারেঙ্গার ২৬৭, ২৬৮ (দু’টি), ২৭১ (দু’টি) এবং ২৭৭ নম্বর বুথ। সিঙ্গুরের বেরাবেরির ১৩ নম্বর বুথ। এবং হাবড়া ২-এর ভুরকুণ্ডার ১৮ নম্বর বুথ (দু’টি), ৩১ নম্বর বুথ এবং ওই গুমা পঞ্চায়েত কেন্দ্রের ১২০ নম্বর বুথ। এর মধ্যে হাবড়া, সাঁকরাইল এবং হুগলির সিঙ্গুরে শুধুমাত্র ব্যালট নষ্ট করার অভিযোগে ভোট বাতিল করা হয়েছে।

ব্যালট খেয়ে লাভ হল না, ভোট বাতিলের সিদ্ধান্ত নিল কমিশন

ব্যালট খেয়ে লাভ হল না, ভোট বাতিলের সিদ্ধান্ত নিল কমিশন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন